ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমার হাঁটুটা যদি আপনার হতো, তবেই বুঝতেন— চোট নিয়ে নেইমার শ্রীলঙ্কার বিপক্ষে টাইগার একাদশে তিন পরিবর্তন, অধিনায়ক হামজা কালিয়াকৈরে ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন আরোহী নিহত বিয়ে নিয়ে পুরুষদের মনে ভয়ের ৬ কারণ কৃষকের কষ্টে ফলানো ৪০ হেক্টর জমির ফসল মাটিতে মিশে গেছে রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু কষা-কোর্মা-কালিয়া নয়, ডিম দিয়ে রাঁধুন ধোঁকার ডালনা, চেনা রান্নায় ছোট্ট চমক আনার কৌশল এক আসনেই হাজার রোগ থেকে মুক্তি! গুপ্ত পদ্মাসনে ওজন কমবে, সারবে লিভারের রোগও, পদ্ধতি শেখালেন শিল্পা শেট্টী রাসিকের হিসাব বিভাগের সহকারী হিসাবরক্ষক আব্দুর রাজ্জাক পিন্টুকে বিদায় সংবর্ধনা বিয়ের তিন বছর পরেও জমাটি প্রেম কিয়ারা-সিদ্ধার্থের, শোয়ার ঘরে কোন নিয়ম মানেন দম্পতি? ‘আপনারা আইনজীবী?’ বিজয়-রশ্মিকা ও রণবীর-দীপিকাকে কটাক্ষ দর্শকের! ক্ষোভ উগরে দিলেন কর্ণ সন্তানধারণের পথে এসেছিল বাধা! ৪০ পেরোনোর পরে মা হওয়ার কঠিন অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন দেবিনা যৌন আকাঙ্ক্ষার জটিল গল্পে টিল্ডা সুইন্টনের ব্যতিক্রমী অভিনয়ে ফিমেল পারভারশনস উৎপাদন বন্ধ হচ্ছে টেসলার সাইবারট্রাক, অগ্রাধিকার পাচ্ছে রোবোট্যাক্সি ডিপজলের পরিবারে শোক, মারা গেলেন মেজো ভাই ‘দুষ্টু কোকিল’ খ্যাত অভিনেত্রী মিমি অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন গাজায় ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত বাস্তুচ্যুতরা, আশ্রয়হীন ৩৯০০ পরিবার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের আমলে গুম হওয়া ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর 'ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, শোষণের প্রতিবাদ, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডি' সৌদি আরবে কেনীয় মাকে ১০০ বেত্রাঘাতের শাস্তি

কৃষকের কষ্টে ফলানো ৪০ হেক্টর জমির ফসল মাটিতে মিশে গেছে

  • আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৭:০৮:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৭:০৮:৪১ অপরাহ্ন
কৃষকের কষ্টে ফলানো ৪০ হেক্টর জমির ফসল মাটিতে মিশে গেছে কৃষকের কষ্টে ফলানো ৪০ হেক্টর জমির ফসল মাটিতে মিশে গেছে
ঝড় ও শিলাবৃষ্টিতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাকা আমন ধান, ভুট্টা, মরিচের ফসলের ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। উপজেলা কৃষি অফিসার জানিয়েছেন এক রাতের ঝড় ও শিলা বৃষ্টিতে ৩০ হেক্টর অমন ধান, ৫ হেক্টর ভুট্টা ও ১০ হেক্টর মরিচসহ বিভিন্ন সবজিক্ষেতের ক্ষতি হয়েছে।

কৃষি অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর)  রাত থেকে বুধবার ভোর পর্যন্ত ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার বালিজুড়ি, গুনারীতলা, চরপাকেরদহ, জোড়খালী ইউনিয়নের বিভিন্নস্থানে পাকা আমন ধান, ভুট্টা, মরিচ ফসলের ব্যাপক ক্ষতি হয়। ঝড়ে কয়েকশ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় কৃষকরা জানিয়েছেন।

বালিজুড়ি ইউনিয়নের কৃষক রাসেল মিয়া জানান, চরাঞ্চলে খানসহ মরিচ ও ভুট্টার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিত নয়। সকালে উঠে দেখি পাকাধানগুলো মাটির সঙ্গে মিশে গেছে, তেমনি মরিচ গাছ বাতাসে উপড়ে পড়ে নষ্ট হয়ে গেছে।

গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ মালি পাড়ার বহু কৃষকের স্বপ্নের ভুট্টা ফসল বিনষ্ট হয়ে গেছে।

ওই এলাকার ভুট্টাচাষি সবুজ জানান, তারসহ ওই এলাকার ৪০/৫০ জন কৃষকের  জমির ভুট্টার বড় বড় গাছ ঝড়ো বাতাসে ভেঙে গিয়ে মাটিতে পড়ে আছে। অনেক কষ্ট করে উচ্চ মূল্যের সার, কীটনাশক, ডিজেল কিনে কৃষকরা ফসল ফলিয়েছে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে ফসল হারিয়েছে।

চাঁদপুর গ্রামের কৃষক দেলোয়ার জানান, হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টিতে পাকা আমন ধানসহ মরিচ, ভুট্টা ফসলের ক্ষতি হয়েছে কৃষকরা তা পুষিয়ে উঠতে পারবে না।

মাদারগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাবিবুর রহমান জানান, ঝড় ও শিলাবৃষ্টিতে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড় ও শিলা বৃষ্টিতে ৩০ হেক্টর অমন ধান, ৫ হেক্টর ভুট্টা ও১০ হেক্টর মরিচসহ সবজির ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬

নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬