প্রেমের গল্প কিছুটা লেখা হয় চিত্রনাট্যে, কিছুটা তৈরি হয় তারকাদের জীবনে। ঠিক যেমনটা হয়েছিল ৫ বছর আগে ২০২১ সালে, ‘শেরশাহ’ সিনেমার শুটিংয়ের সময়। নায়ক এবং নায়িকা ক্যাপ্টেন বত্রা এবং ডিম্পল চিমার প্রেমের গল্প রুপোলি পর্দায় দেখেছিলেন দর্শকেরা। এই দুই চরিত্রে অভিনয়ের সূত্র ধরেই বাস্তব জীবনেও প্রেমে পড়েছিলেন কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মলহোত্র।
২০২৩ সালে তাঁদের বিয়ে হয়। দু’জনেই কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। কাজ-দাম্পত্য কী ভাবে চালিয়ে যাচ্ছেন তাঁরা? সম্প্রতি, কর্ণ জোহরের টক শো ‘কফি উইথ করণ ৯’-এ তাঁদের দাম্পত্যজীবন, রোম্যান্স এবং সম্পর্ক নিয়ে নানা কথা ভাগ করে নিলেন কিয়ারা এবং সিদ্ধার্থ।
বিয়ের পরেও বোঝাপড়া ঠিক রাখতে শোয়ার ঘরে এক বিশেষ নিয়ম মানেন দম্পতি। তা হল, সেখানে কোনও কাজের কথা নয়। পেশাগত জীবনের সমস্যা, ক্লান্তি, ভাবনা ঘরের বাইরেই রেখে আসেন। কর্ণ দম্পতিকে প্রশ্ন করেছিলেন, যে তাঁরা পর্দায় অভিনীত কোনও চরিত্র শোয়ার ঘরে করতে পছন্দ করবেন কি না। জবাবে সিদ্ধার্থ জানান, তাঁরা কাজের জগতের ঝামেলা শোয়ার ঘরে একেবারেই আনতে চান না। কাজ সরিয়ে একে অপরকে একান্ত সময় দেওয়াই তাঁদের সম্পর্কের নিয়ম।
প্রেমকে মধুর করতে বিশেষ কোনও ‘ডেট-নাইট’ থাকে কি না, এমন প্রশ্ন অবশ্য হেসে এবং কৌশলে এড়িয়ে যান কিয়ারা। ২০২৩ সালের বিয়ের পর, ২০২৫ সালের ১৫ জুলাই কিয়ারা এবং সিদ্ধার্থের জীবনে আসে প্রথম কন্যাসন্তান সারায়াহ। তাঁদের জীবনে আসতে চলেছে দ্বিতীয় সন্তানও।

ফারহানা জেরিন