ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীলঙ্কার বিপক্ষে টাইগার একাদশে তিন পরিবর্তন, অধিনায়ক হামজা কালিয়াকৈরে ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন আরোহী নিহত বিয়ে নিয়ে পুরুষদের মনে ভয়ের ৬ কারণ কৃষকের কষ্টে ফলানো ৪০ হেক্টর জমির ফসল মাটিতে মিশে গেছে রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু কষা-কোর্মা-কালিয়া নয়, ডিম দিয়ে রাঁধুন ধোঁকার ডালনা, চেনা রান্নায় ছোট্ট চমক আনার কৌশল এক আসনেই হাজার রোগ থেকে মুক্তি! গুপ্ত পদ্মাসনে ওজন কমবে, সারবে লিভারের রোগও, পদ্ধতি শেখালেন শিল্পা শেট্টী রাসিকের হিসাব বিভাগের সহকারী হিসাবরক্ষক আব্দুর রাজ্জাক পিন্টুকে বিদায় সংবর্ধনা বিয়ের তিন বছর পরেও জমাটি প্রেম কিয়ারা-সিদ্ধার্থের, শোয়ার ঘরে কোন নিয়ম মানেন দম্পতি? ‘আপনারা আইনজীবী?’ বিজয়-রশ্মিকা ও রণবীর-দীপিকাকে কটাক্ষ দর্শকের! ক্ষোভ উগরে দিলেন কর্ণ সন্তানধারণের পথে এসেছিল বাধা! ৪০ পেরোনোর পরে মা হওয়ার কঠিন অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন দেবিনা যৌন আকাঙ্ক্ষার জটিল গল্পে টিল্ডা সুইন্টনের ব্যতিক্রমী অভিনয়ে ফিমেল পারভারশনস উৎপাদন বন্ধ হচ্ছে টেসলার সাইবারট্রাক, অগ্রাধিকার পাচ্ছে রোবোট্যাক্সি ডিপজলের পরিবারে শোক, মারা গেলেন মেজো ভাই ‘দুষ্টু কোকিল’ খ্যাত অভিনেত্রী মিমি অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন গাজায় ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত বাস্তুচ্যুতরা, আশ্রয়হীন ৩৯০০ পরিবার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের আমলে গুম হওয়া ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর 'ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, শোষণের প্রতিবাদ, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডি' সৌদি আরবে কেনীয় মাকে ১০০ বেত্রাঘাতের শাস্তি সিংড়ার কৃতি সন্তান বিভাগীয় উপপরিচালক আব্দুস সালামকে সম্মাননা স্মারক প্রদান

‘আপনারা আইনজীবী?’ বিজয়-রশ্মিকা ও রণবীর-দীপিকাকে কটাক্ষ দর্শকের! ক্ষোভ উগরে দিলেন কর্ণ

  • আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৬:৫০:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৬:৫০:৫৮ অপরাহ্ন
‘আপনারা আইনজীবী?’ বিজয়-রশ্মিকা ও রণবীর-দীপিকাকে কটাক্ষ দর্শকের! ক্ষোভ উগরে দিলেন কর্ণ ‘আপনারা আইনজীবী?’ বিজয়-রশ্মিকা ও রণবীর-দীপিকাকে কটাক্ষ দর্শকের! ক্ষোভ উগরে দিলেন কর্ণ
রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডাকে ঘিরে বিতর্কে এ বার মুখ খুললেন পরিচালক তথা সঞ্চালক কর্ণ জোহর। তাঁর অনুষ্ঠান ‘কফি উইথ কর্ণ’-তে গিয়ে মন্তব্য করেই বিতর্কে জড়িয়েছিলেন তারকাদম্পতি। তাঁদের দেখে নেটাগরিকের একাংশের দাবি ছিল, রশ্মিকা ভালবাসেন বিজয়কে। আর বিজয় নিজেকেই ভালবাসেন। বিজয়কে নাকি ১০০ বার বিয়ের প্রস্তাব দিয়ে রাজি করিয়েছিলেন রশ্মিকা। এই ঘটনা জানিয়েই সমালোচিত হন তাঁরা।

নানা রকমের কটাক্ষ ধেয়ে এসেছিল বিজয় ও রশ্মিকার দিকে। তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কটাক্ষ করার পাশাপাশি পরিবারের সদস্যদেরও আলোচনায় টেনে এনেছিলেন অনেকে। বিষয়টি একেবারেই ভাল ভাবে নেননি কর্ণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খোলেন তিনি। কর্ণের প্রশ্ন, এক দম্পতি তাঁদের সম্পর্কে কী ভাবে থাকবেন, তা ঠিক করে দেওয়ার অধিকার অন্যদের কে দিয়েছে?

কর্ণের কথায়, “প্রত্যেকেরই নিজস্ব মতামত থাকতে পারে। কিন্তু যখন কেউ অন্যের সম্পর্ক নিয়ে কী করা উচিত, কী করা উচিত নয়, তা বলে দিতে শুরু করেন, তখন আমার সমস্যা হয়। আপনি কে? সম্পর্কের পরামর্শদাতা, আইনজীবী, না কি তাঁদের পরিবারের সদস্য? কোনও তারকাকে নিয়ে আপনার মতামত থাকতেই পারে। কিন্তু তাঁর পরিবারকে অসম্মান করার অধিকার আপনার নেই।”

রশ্মিকা-বিজয়ের পাশাপাশি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের প্রসঙ্গও টেনে আনেন কর্ণ। ‘কফি উইথ কর্ণ’-র অষ্টম সিজ়নে একসঙ্গে হাজির হয়েছিলেন দীপিকা ও রণবীর। সেখানে নিজেদের সম্পর্ক ও দাম্পত্যজীবন নিয়ে খোলামেলা কথা বলেছিলেন তাঁরা। কিন্তু সেই কথাবার্তাও সমাজমাধ্যমে তুমুল চর্চার বিষয় হয়ে ওঠে। তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।

এই ধরনের সমালোচনাকে উদার মানসিকতার পরিচয় নয় বলে মনে করেন কর্ণ। তাঁর মতে, কোনও দম্পতিকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত নয়। কর্ণের কথায়, “ওরা একে অপরকে ভীষণ ভালবাসে। দু’জনেই ভাল অভিনেতা, আবার পরস্পরের প্রেমেও মগ্ন থাকে ওরা। নিজেদের জীবনের কথা সৎ ভাবেই বলেছে ওরা।”

রশ্মিকা ও বিজয়ের সম্পর্কের সূত্রপাত ২০১৮ সালে। তেলুগু ছবি ‘গীত গোবিন্দম্’-এ প্রথম একসঙ্গে অভিনয় করেন তাঁরা। ছবিটি বক্সঅফিসে সাফল্য পাওয়ার পাশাপাশি দর্শকের মনেও জায়গা করে নেয় এই জুটি। পরের বছর ‘ডিয়ার কমরেড’ ছবিতেও একসঙ্গে দেখা যায় তাঁদের। ফেব্রুয়ারি মাসে উদয়পুরে রাজকীয় অনুষ্ঠানে চারহাত এক হয় রশ্মিকা ও বিজয়ের।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬

নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬