ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীলঙ্কার বিপক্ষে টাইগার একাদশে তিন পরিবর্তন, অধিনায়ক হামজা কালিয়াকৈরে ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন আরোহী নিহত বিয়ে নিয়ে পুরুষদের মনে ভয়ের ৬ কারণ কৃষকের কষ্টে ফলানো ৪০ হেক্টর জমির ফসল মাটিতে মিশে গেছে রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু কষা-কোর্মা-কালিয়া নয়, ডিম দিয়ে রাঁধুন ধোঁকার ডালনা, চেনা রান্নায় ছোট্ট চমক আনার কৌশল এক আসনেই হাজার রোগ থেকে মুক্তি! গুপ্ত পদ্মাসনে ওজন কমবে, সারবে লিভারের রোগও, পদ্ধতি শেখালেন শিল্পা শেট্টী রাসিকের হিসাব বিভাগের সহকারী হিসাবরক্ষক আব্দুর রাজ্জাক পিন্টুকে বিদায় সংবর্ধনা বিয়ের তিন বছর পরেও জমাটি প্রেম কিয়ারা-সিদ্ধার্থের, শোয়ার ঘরে কোন নিয়ম মানেন দম্পতি? ‘আপনারা আইনজীবী?’ বিজয়-রশ্মিকা ও রণবীর-দীপিকাকে কটাক্ষ দর্শকের! ক্ষোভ উগরে দিলেন কর্ণ সন্তানধারণের পথে এসেছিল বাধা! ৪০ পেরোনোর পরে মা হওয়ার কঠিন অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন দেবিনা যৌন আকাঙ্ক্ষার জটিল গল্পে টিল্ডা সুইন্টনের ব্যতিক্রমী অভিনয়ে ফিমেল পারভারশনস উৎপাদন বন্ধ হচ্ছে টেসলার সাইবারট্রাক, অগ্রাধিকার পাচ্ছে রোবোট্যাক্সি ডিপজলের পরিবারে শোক, মারা গেলেন মেজো ভাই ‘দুষ্টু কোকিল’ খ্যাত অভিনেত্রী মিমি অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন গাজায় ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত বাস্তুচ্যুতরা, আশ্রয়হীন ৩৯০০ পরিবার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের আমলে গুম হওয়া ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর 'ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, শোষণের প্রতিবাদ, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডি' সৌদি আরবে কেনীয় মাকে ১০০ বেত্রাঘাতের শাস্তি সিংড়ার কৃতি সন্তান বিভাগীয় উপপরিচালক আব্দুস সালামকে সম্মাননা স্মারক প্রদান

উৎপাদন বন্ধ হচ্ছে টেসলার সাইবারট্রাক, অগ্রাধিকার পাচ্ছে রোবোট্যাক্সি

  • আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৬:৩৬:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৬:৩৬:২০ অপরাহ্ন
উৎপাদন বন্ধ হচ্ছে টেসলার সাইবারট্রাক, অগ্রাধিকার পাচ্ছে রোবোট্যাক্সি উৎপাদন বন্ধ হচ্ছে টেসলার সাইবারট্রাক, অগ্রাধিকার পাচ্ছে রোবোট্যাক্সি
বিশ্বের শীর্ষ ধনী ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের জন্য সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। রাজনৈতিক ও ব্যবসায়িক নানা চ্যালেঞ্জের মধ্যে এবার উৎপাদন বন্ধের পথে তার আলোচিত বৈদ্যুতিক পিকআপ ট্রাক সাইবারট্রাক। এর পরিবর্তে রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ উৎপাদনে বেশি গুরুত্ব দিচ্ছে টেসলা।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে প্রায় ৫০ কোটি ডলার ব্যয় করেও প্রত্যাশিত রাজনৈতিক সাফল্য পাননি মাস্ক। এ ছাড়া তার ব্যবসায়িক সিদ্ধান্ত, রাজনৈতিক অবস্থান এবং বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা অব্যাহত রয়েছে। এরই মধ্যে সাইবারট্রাকের উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সাইবারট্রাকের উৎপাদন বন্ধের বিষয়টি অলাভজনক হওয়ার কারণে নয় বলে দাবি করেছেন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মূলধারার গণমাধ্যম বিষয়টিকে ভুলভাবে উপস্থাপন করছে। তার ভাষ্য, সাইবারট্রাক উৎপাদনের জটিলতার তুলনায় সাইবারক্যাবের ব্যাপক উৎপাদনে বিনিয়োগ করা বেশি লাভজনক।

সাইবারক্যাব হলো দুই আসনবিশিষ্ট একটি স্বয়ংক্রিয় রোবোট্যাক্সি। এক্সে এক ব্যবহারকারী নতুন কারখানা নির্মাণের পরামর্শ দিলে মাস্ক বলেন, ব্যাপক উৎপাদন সক্ষমতাসম্পন্ন কারখানা তৈরি করা অত্যন্ত কঠিন।

তবে বাজারে সাইবারট্রাক নিয়ে শুরু থেকেই বিতর্ক রয়েছে। গাড়িটির অস্বাভাবিক নকশা, ধারালো প্রান্ত এবং নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ইউরোপেও নিরাপত্তা মান পূরণ না করায় গাড়িটি অনুমোদনসংক্রান্ত বাধার মুখে পড়েছে।

২০২৫ সালে প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যার্ড’ সাইবারট্রাকের সাতজন মালিকের অভিজ্ঞতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখা যায়, গাড়িটি রাস্তায় চলাচলের সময় অনেক ক্ষেত্রে মালিকদের নেতিবাচক সামাজিক প্রতিক্রিয়ার মুখে পড়তে হয়েছে। কেউ কটূক্তি ও বিদ্রূপের শিকার হয়েছেন, আবার কেউ গাড়িটির বিতর্কিত উপস্থিতিকে উপভোগ করেছেন।

সব মিলিয়ে বৈদ্যুতিক পিকআপের বাজারে নতুনত্ব আনার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা সাইবারট্রাক প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি বলে মনে করছেন বিশ্লেষকেরা। এখন সাইবারক্যাবের উৎপাদনে টেসলার নতুন মনোযোগ কতটা সফল হয়, সেটিই দেখার বিষয়।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬

নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬