নওগাঁর রাণীনগর উপজেলায় পল্লী বিদ্যুতের এরিয়ার একটি এলাকায় বিদ্যুৎ সংযোগের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত (বিদ্যুৎপৃষ্ট) হয়ে মো. রতন হোসেন (৩০) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর রাণীনগর জোনাল অফিসের এরিয়ার আত্রাইয়ের বড় কালিকাপুর এলাকায় বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হন তিনি।
তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন।
নিহত লাইনম্যান মো. রতন হোসেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর রাণীনগর জোনাল অফিসে লাইনম্যান গ্রেড-২ পদে কর্মরত ছিলেন। তার বাড়ি পাবনার চাটমোহর উপজেলার ধুলাউরি গ্রামে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর রাণীনগর জোনাল অফিসের ডিজিএম মো. আবু হাসান। তিনি বলেন, রাণীনগর পল্লী বিদ্যুৎ-এর এরিয়ার আত্রাইয়ের বড় কালিকাপুর এলাকায় বিদ্যুৎ সংযোগের লাইনে ত্রুটি দেখা দেয়। মঙ্গলবার বিকেল থেকেই রাণীনগর জোনাল অফিসের একটি দল লাইন মেরামত কাজ করছিল। রাত ৮টার দিকে মেরামত কাজের সময় বিদ্যুতায়িত হয়ে আহত হন লাইনম্যান মো. রতন হোসেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাজি আনিসুর রহমান (রাণীনগর (নওগাঁ)