ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরকীয়ার বিতর্কে বিপাকে এনভিডিয়া প্রধান রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড রাজশাহীতে ১৫০ কিশোরীর মধ্যে স্বাস্থ্যসামগ্রী বিতরণ ১৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শীতের সবজি থেকে পোকামাকড় দূর করবেন যেভাবে, জেনে নিন সহজ ৫ উপায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব মো. দাউদ মিয়া রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্নশিপ করার সুযোগ চেয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগোবে, জানাল ভারত ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের ১০ বছর ৬ মাসের কারাদণ্ড ম্যানচেস্টার সিটি ছাড়ার গুঞ্জন, হলান্ডের সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ! দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক ডেল বেনকেনস্টেইন নগরীজুড়ে মাদককারবারী সহ গ্রেফতার ২৩ পাকিস্তানের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বুলবুল নতুন রূপে ফিরল চট্টগ্রামের আগ্রাবাদ জাম্বুরী মাঠ সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রাণীশংকৈলে বদলি নিয়ে বিতর্ক: দুর্নীতির দুই মামলার আসামি অফিস সহকারী শহিদুল ইসলাম ডিমলায় আরও তিন ইউনিয়নে প্রকাশ্য লটারিতে ৩০ নারী কর্মী নির্বাচিত ২২ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না, ধর্ষণ-হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ

  • আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৮:১৬:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৮:১৬:৫৬ অপরাহ্ন
১৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ ১৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ

জরিমানা ছাড়া ফরম পূরণের শেষ সময় ২৩ নভেম্বর, বিলম্ব ফিতে সুযোগ ২৯ নভেম্বর পর্যন্ত

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ শুরু হচ্ছে আগামী ১৬ নভেম্বর। জরিমানা ছাড়া ২৩ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে। আর বিলম্ব ফি দিয়ে ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ থাকবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের শেষ সময় ১৫ নভেম্বর। নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশের পরদিন অর্থাৎ ১৬ নভেম্বর থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২৩ নভেম্বর পর্যন্ত কোনো বিলম্ব ফি ছাড়াই ফরম পূরণ করা যাবে। এরপর ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি দিয়ে ফরম পূরণের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

বোর্ড নির্ধারিত ফি অনুযায়ী, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা দিতে হবে। অন্যদিকে ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩১৫ টাকা।

এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৭ সালের এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ফরম পূরণেও আলাদা সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছে, ভোকেশনাল পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের টিসি (TC) ও পিসি (PC) নম্বর অনলাইনে এন্ট্রির সময় নির্ধারণ করা হয়েছে ১৯ থেকে ৩০ নভেম্বর। একই সময় অর্থাৎ ১৯ নভেম্বর থেকে ফরম পূরণ শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে না পারা শিক্ষার্থীরা ১৬ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার্থীপ্রতি ৩০০ টাকা বিলম্ব ফি দিয়ে আবেদন করতে পারবে। এছাড়া ২৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার্থীপ্রতি ৩০০ টাকা বিলম্ব ফি এবং প্রতিষ্ঠানপ্রতি এক হাজার টাকা জরিমানা দিয়ে ফরম পূরণের সুযোগ রাখা হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ফরম পূরণের ফি সোনালী সেবার মাধ্যমে ২০২৭ সালের ৪ থেকে ১২ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে।

ভোকেশনাল পরীক্ষার ফি হিসেবে পরীক্ষার্থীপ্রতি পরীক্ষার ফি ৪০০ টাকা, নম্বরপত্র ফি ৮০ টাকা, সনদপত্র ফি ১২০ টাকা এবং বাস্তব প্রশিক্ষণ ফি ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রযোজ্য ক্ষেত্রে সংযোগ রক্ষাকারী ফি ৩০০ টাকা দিতে হবে।

এর বাইরে কেন্দ্র ও ব্যবহারিক পরীক্ষার জন্য পৃথক ফি নির্ধারণ করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে ঐচ্ছিক বিষয়সহ ছয়টি বিষয়ের প্রতিটির জন্য ৩৫ টাকা হারে মোট ২১০ টাকা ফি দিতে হবে।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান

জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান