প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. দাউদ মিয়া, এনডিসি। এর আগে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে যোগদান-পরবর্তী এক সভায় তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় সচিব মো. দাউদ মিয়া বলেন, সরকারের ভিশন বাস্তবায়নে সবাইকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাখাতের উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে কাজ করছেন। প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লাল হোসেন, অতিরিক্ত সচিব মনোয়ারা ইশরাতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সোমবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. দাউদ মিয়া, এনডিসিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়।
অনলাইন ডেস্ক