ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরকীয়ার বিতর্কে বিপাকে এনভিডিয়া প্রধান রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড রাজশাহীতে ১৫০ কিশোরীর মধ্যে স্বাস্থ্যসামগ্রী বিতরণ ১৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শীতের সবজি থেকে পোকামাকড় দূর করবেন যেভাবে, জেনে নিন সহজ ৫ উপায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব মো. দাউদ মিয়া রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্নশিপ করার সুযোগ চেয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগোবে, জানাল ভারত ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের ১০ বছর ৬ মাসের কারাদণ্ড ম্যানচেস্টার সিটি ছাড়ার গুঞ্জন, হলান্ডের সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ! দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক ডেল বেনকেনস্টেইন নগরীজুড়ে মাদককারবারী সহ গ্রেফতার ২৩ পাকিস্তানের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বুলবুল নতুন রূপে ফিরল চট্টগ্রামের আগ্রাবাদ জাম্বুরী মাঠ সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রাণীশংকৈলে বদলি নিয়ে বিতর্ক: দুর্নীতির দুই মামলার আসামি অফিস সহকারী শহিদুল ইসলাম ডিমলায় আরও তিন ইউনিয়নে প্রকাশ্য লটারিতে ৩০ নারী কর্মী নির্বাচিত ২২ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না, ধর্ষণ-হত্যা মামলার আসামি গ্রেপ্তার

পাকিস্তানের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বুলবুল

  • আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৭:৪৯:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৭:৪৯:১২ অপরাহ্ন
পাকিস্তানের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বুলবুল পাকিস্তানের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বুলবুল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নতুন দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জনপ্রিয় দল লাহোর কালান্দার্সের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বুলবুলের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ।

নতুন দায়িত্বে ফ্র্যাঞ্চাইজিটির বিভিন্ন হাই পারফরম্যান্স সেন্টারের উন্নয়ন ও আধুনিকায়ন কার্যক্রম তদারকি করবেন বুলবুল। পাশাপাশি তরুণ ক্রিকেটারদের আধুনিক প্রশিক্ষণ, উন্নত কোচিং পদ্ধতি এবং প্রতিভা বিকাশে প্রয়োজনীয় পরামর্শ দেবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রসার ও উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করতে চায় লাহোর কালান্দার্স। একই সঙ্গে শিগগিরই বাংলাদেশে নিজেদের ক্রিকেটীয় কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির। এসব পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক ক্রিকেট ও ক্রিকেট প্রশাসনে বুলবুলের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় তারা।

ক্রিকেটার হিসেবে সফলতার পাশাপাশি ক্রিকেট প্রশাসক হিসেবেও অভিজ্ঞতা রয়েছে আমিনুল ইসলাম বুলবুলের। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ১০ বছর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট ডেভেলপমেন্ট অফিসার হিসেবেও কাজ করেছেন। পরবর্তী সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।

উল্লেখ্য, ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন আমিনুল ইসলাম বুলবুল। ১৯৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার।

লাহোর কালান্দার্সের নতুন দায়িত্বের মধ্য দিয়ে এবার পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটের উন্নয়ন ও তরুণ প্রতিভা গড়ে তোলার ক্ষেত্রেও কাজ করার নতুন সুযোগ পাচ্ছেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান

জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান