ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরকীয়ার বিতর্কে বিপাকে এনভিডিয়া প্রধান রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড রাজশাহীতে ১৫০ কিশোরীর মধ্যে স্বাস্থ্যসামগ্রী বিতরণ ১৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শীতের সবজি থেকে পোকামাকড় দূর করবেন যেভাবে, জেনে নিন সহজ ৫ উপায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব মো. দাউদ মিয়া রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্নশিপ করার সুযোগ চেয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগোবে, জানাল ভারত ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের ১০ বছর ৬ মাসের কারাদণ্ড ম্যানচেস্টার সিটি ছাড়ার গুঞ্জন, হলান্ডের সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ! দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক ডেল বেনকেনস্টেইন নগরীজুড়ে মাদককারবারী সহ গ্রেফতার ২৩ পাকিস্তানের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বুলবুল নতুন রূপে ফিরল চট্টগ্রামের আগ্রাবাদ জাম্বুরী মাঠ সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রাণীশংকৈলে বদলি নিয়ে বিতর্ক: দুর্নীতির দুই মামলার আসামি অফিস সহকারী শহিদুল ইসলাম ডিমলায় আরও তিন ইউনিয়নে প্রকাশ্য লটারিতে ৩০ নারী কর্মী নির্বাচিত ২২ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না, ধর্ষণ-হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নতুন রূপে ফিরল চট্টগ্রামের আগ্রাবাদ জাম্বুরী মাঠ

  • আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৭:৪৬:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৭:৪৬:০৮ অপরাহ্ন
নতুন রূপে ফিরল চট্টগ্রামের আগ্রাবাদ জাম্বুরী মাঠ নতুন রূপে ফিরল চট্টগ্রামের আগ্রাবাদ জাম্বুরী মাঠ
দীর্ঘদিন অযত্নে পড়ে থাকা চট্টগ্রামের আগ্রাবাদ জাম্বুরী মাঠ সংস্কার করে আবারও খেলাধুলার উপযোগী করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর যৌথ উদ্যোগে মাঠটির সংস্কার ও উন্নয়ন করা হয়। মাঠটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন ও ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর। মাঠটির উন্নয়নে সহযোগিতা করেছে ইউসিবি এবং সার্বিক তত্ত্বাবধানে ছিল চট্টগ্রাম সিটি করপোরেশন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব
মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী মো. আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান, সহকারী প্রকৌশলী এ টি এম সেলিম রেজা, ইউসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদ এবং ইউসিবির এসইভিপি ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স, চট্টগ্রাম, আশরাফ উদ্দীন চৌধুরী (সিজার) সহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
একসময় আগ্রাবাদ জাম্বুরী মাঠ ছিল স্থানীয় শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার পরিচিত জায়গা। এখানে নিয়মিত অনুশীলন করে স্থানীয় ও জাতীয় পর্যায়ে জায়গা করে নিয়েছেন অনেক খেলোয়াড়। তবে দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে মাঠটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এতে এলাকার শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ কমে যায়।
মাঠটিকে আবারও খেলাধুলার উপযোগী করতে সংস্কারকাজে সহযোগিতা করে ইউসিবি। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এর ফলে এলাকার শিশু-কিশোরেরা নিয়মিত খেলাধুলার সুযোগ পাবে। পাশাপাশি তরুণ খেলোয়াড়দের অনুশীলন ও নতুন প্রতিভা গড়ে তোলার ক্ষেত্রেও মাঠটি ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, “নগরীর সৌন্দর্য ও বাসযোগ্যতা বাড়ানোর পাশাপাশি শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ নিশ্চিত করাও জরুরি। আগ্রাবাদ জাম্বুরী মাঠের উন্নয়নে ইউসিবির সহযোগিতা প্রশংসনীয়। আমরা চাই, মাঠটি আবারও খেলাধুলায় মুখর হয়ে উঠুক।”
ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর বলেন, “ইউসিবির ঘুরে দাঁড়ানোর সাফল্য আমাদের নতুন সম্ভাবনার পথ দেখিয়েছে। আমরা বাংলাদেশের হারানো গৌরব পুনরুদ্ধারে ভূমিকা পালন করতে চাই।”
ব্যাংকিং সেবার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও শিক্ষার উন্নয়নেও বিভিন্ন উদ্যোগ নিচ্ছে ইউসিবি। এর আগে জাতীয় ফুটবল দলের পৃষ্ঠপোষকতার দায়িত্ব নিয়েছে ব্যাংকটি। আগ্রাবাদ জাম্বুরী মাঠের সংস্কার সেই ধারাবাহিক উদ্যোগের অংশ।
নগরায়ণের কারণে চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলোতে খেলার মাঠ ও উন্মুক্ত জায়গা কমে আসছে। এমন পরিস্থিতিতে আগ্রাবাদ জাম্বুরী মাঠের সংস্কার স্থানীয় শিশু-কিশোর ও তরুণদের জন্য গুরুত্বপূর্ণ। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মাঠটি আবারও চট্টগ্রামের খেলাধুলার অন্যতম কেন্দ্র হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান

জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান