যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে বর্তমান সরকার। ক্রীড়াক্ষেত্রে পেশাদারিত্ব ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে ইতোমধ্যে জাতীয় পর্যায়ের ৩০০ খেলোয়াড়কে নিয়মিত সরকারি ক্রীড়া ভাতা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নওগাঁ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির প্রথম আসরে নির্বাচিত ৪০ খেলোয়াড়কে বিকেএসপিতে ভর্তি করা হয়েছে। আগামী জানুয়ারি থেকে তাদের পড়াশোনা ও খেলাধুলার ব্যয় সরকার বহন করবে। দ্বিতীয় আসরে দেশের ৫০৩টি উপজেলায় প্রায় ১৬ লাখ ২৩ হাজার কিশোর-কিশোরী অংশ নিচ্ছে।
তিনি আরও বলেন, ৫০৩টি উপজেলায় ক্রীড়া কর্মকর্তা নিয়োগের অনুমোদন পাওয়া গেছে। আগামী পাঁচ বছরে ৫১টি জরাজীর্ণ জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করা হবে। নওগাঁ স্টেডিয়ামেও প্যাভিলিয়ন, গ্যালারি ও ইনডোর সুবিধা সম্প্রসারণ করা হবে। এ ছাড়া দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে এক হাজার মাঠ সংস্কারের পরিকল্পনা রয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু, মোঃ মোস্তাফিজুর রহমান ও ইকরামুল বারী টিপু, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক মোঃ আবু বক্কর সিদ্দিক।
পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। উদ্বোধনী খেলায় মান্দা উপজেলা দল রানীনগর উপজেলা দলের মুখোমুখি হয়। টুর্নামেন্টে ১২টি দল অংশ নিচ্ছে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :