ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরকীয়ার বিতর্কে বিপাকে এনভিডিয়া প্রধান রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড রাজশাহীতে ১৫০ কিশোরীর মধ্যে স্বাস্থ্যসামগ্রী বিতরণ ১৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শীতের সবজি থেকে পোকামাকড় দূর করবেন যেভাবে, জেনে নিন সহজ ৫ উপায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব মো. দাউদ মিয়া রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্নশিপ করার সুযোগ চেয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগোবে, জানাল ভারত ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের ১০ বছর ৬ মাসের কারাদণ্ড ম্যানচেস্টার সিটি ছাড়ার গুঞ্জন, হলান্ডের সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ! দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক ডেল বেনকেনস্টেইন নগরীজুড়ে মাদককারবারী সহ গ্রেফতার ২৩ পাকিস্তানের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বুলবুল নতুন রূপে ফিরল চট্টগ্রামের আগ্রাবাদ জাম্বুরী মাঠ সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রাণীশংকৈলে বদলি নিয়ে বিতর্ক: দুর্নীতির দুই মামলার আসামি অফিস সহকারী শহিদুল ইসলাম ডিমলায় আরও তিন ইউনিয়নে প্রকাশ্য লটারিতে ৩০ নারী কর্মী নির্বাচিত ২২ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না, ধর্ষণ-হত্যা মামলার আসামি গ্রেপ্তার

কমোডের ওপর বসিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এক শিক্ষককে গ্রেপ্তার

  • আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৭:১১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৭:১১:০৩ অপরাহ্ন
কমোডের ওপর বসিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এক শিক্ষককে গ্রেপ্তার কমোডের ওপর বসিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এক শিক্ষককে গ্রেপ্তার
যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ইমরান হোসেন (৩৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকার মিরপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইমরান উপজেলার বুইকারা রানাভাটা এলাকার বাসিন্দা ও বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে যশোর আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, ২৬ অক্টোবর দুপুরে বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শিক্ষক মিলনায়তনে যান। ওই সময় ভুক্তভোগী শিক্ষার্থীকে জোর করে শিক্ষকদের টয়লেটে নিয়ে যান অভিযুক্ত শিক্ষক ইমরান। সেখানে কমোডের ওপর বসিয়ে মুখ চেপে ধরে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন। এরপর কাউকে কিছু জানালে মেরে ফেলার হুমকি দেয় ওই শিক্ষক। বাড়ি ফিরে পরের দিন মেয়েটি স্কুলে যেতে না চাইলে তার মা কারণ জানতে চায়।

এ সময় ওই শিক্ষক কর্তৃক ধর্ষণের ঘটনা জানায়। পরে ভুক্তভোগীকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে ভুক্তভোগীর বাবা ২৮ অক্টোবর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর ধর্ষণের সহায়তার অভিযোগে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিন ও দপ্তরি মোস্তাফিজুর রহমানকে আটক করে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক ছিলেন শিক্ষক ইমরান। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার ঢাকার মিরপুর থানা এলাকা থেকে ইমরানকে গ্রেপ্তার করে পুলিশ।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনার পর ভুক্তভোগী শিশু পাঁচদিন আইসিইউতে ছিল। চিকিৎসায় এখন অনেকটা সুস্থ। এই ঘটনার শিশুটির বাবা মামলা করলে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দপ্তরিকে আটক করা হয়। তবে মূল আসামি ইমরান কৌশলে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। শেষমেশ অভয়নগর থানা পুলিশের একটি টিমের হাতে তিনি গ্রেপ্তার হয়েছেন। এই ধরণের ন্যক্কারজনক ঘটনা যাতে না ঘটে, সেই জন্য এই শিক্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয় সেই ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেন ও ধর্ষণের সহযোগিতায় অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিনকে বহিষ্কার করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার জি. এম. আলমগীর কবির বলেন, ‘ঘটনার পর বিষয়টি জানতে পেরে অভিযুক্ত দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। দপ্তরির বিষয়ে বিদ্যালয় কমিটি তদন্ত করে ব্যবস্থা নেবে। ঘটনার পর এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক ও নিয়মিত পাঠদান পরিচালনাও চলছে।’

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান

জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান