বগুড়ায় জিয়ারুল ইসলাম (৪৫) নামে এক আদম ব্যবসায়ীর ধর্ষণের শিকার হয়ে ১৩ বছর বয়সী হতদরিদ্র এক কিশোরী ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে ভুক্তভোগী কিশোরীর বড় বোন বাদী হয়ে জিয়ারুলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত জিয়ারুল ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের জোড়খালী গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, আদম বেপারি জিয়ারুল ইসলামের বাড়ির পাশেই ভুক্তভোগী কিশোরীর দিনমজুর মা-বাবার বসতবাড়ি। প্রতিবেশী হওয়ায় জিয়ারুলের বাড়িতে যাতায়াত রয়েছে কিশোরীর। এ সুযোগে ১০ এপ্রিল দুপুর আড়াইটার দিকে কিশোরীকে কৌশলে নিজের বাড়িতে নিয়ে ঘরের ভেতর ধর্ষণ করেন জিয়ারুল ইসলাম। এ সময় জিয়ারুলের বাড়িতে কোনো লোকজন ছিল না। ধর্ষণের পর কিশোরীকে বিষয়টি প্রকাশ না করার জন্য ভয় দেখানো হয়।
এদিকে জিয়ারুলের ভয়ে এ বিষয়ে মুখ খোলেনি ভুক্তভোগী কিশোরী। একইভাবে এক মাস ধরে প্রায়ই কিশোরীকে দফায় দফায় ধর্ষণ করেন জিয়ারুল ইসলাম। এ অবস্থায় সম্প্রতি ওই কিশোরীর শারীরিক সমস্যা দেখা দেয়। ফলে পরিবারের লোকজন ৮ নভেম্বর ধুনট শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে শরীরের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন। একপর্যায়ে আলট্রাসনোগ্রাম করে চিকিৎসক নিশ্চিত হন ওই কিশোরী ৬ মাসের আন্তঃসত্ত্বা। পরে বিষয়টি কিশোরীর স্বজনদের জানানো হয়।
ঘটনাটি জানাজানির পর আদম ব্যবসায়ী জিয়ারুল পলাতক থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার আসামিকে গ্রেপ্তার চেষ্টা চলছে।