ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে ১০৬ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নগরীজুড়ে জুয়া ও মাদক কারবারী সহ গ্রেফতার ৫ রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ভারতীয় পণ্য জব্দ মনের অসুখ সারানোর প্রতিষেধক তৈরি করে ফেললেন বিজ্ঞানীরা ঠান্ডার আমেজে সর্দি-কাশি সারছে না, অ্যান্টিবায়োটিক নয় শরীর সারবে তিন রকম চায়ে পবায় নিবন্ধন ছাড়াই সমবায়ের নামে ঋণ ব্যবসার অভিযোগ বিজয়কে নিয়ে বিতর্ক, ফুঁসে উঠলেন রশ্মিকা মন্দানা ছ’বছরের দাম্পত্যে ইতি ঘটিয়ে বিচ্ছেদের পথে বীর-সপনা! স্বামীর বিরুদ্ধে কী ইঙ্গিত গায়িকার বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন গৌরব মৃত্যুর প্রথম রাত কেমন হবে। বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত নির্বাহী পরিচালকের প্রচেষ্টায় বদলে যাচ্ছে বরেন্দ্রের সেচব্যবস্থা রাজশাহী মহানগর যুবদলে রদবদল, যুগ্ম আহ্বায়ক সৌরভ ও সনি সিংড়ায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১ শয়নকক্ষের ড্রয়ারে মাদকের মজুত; ঠাকুরগাঁওয়ে ৮৫০ পিস ট্যাপেন্টাডল,দেশি বিদেশি মদসহ যুবক আটক পীরগঞ্জে ইএসডিও'র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী ঈশ্বরদীতে রাশিয়ানদের টার্গেট করে ভেজাল মদের রমরমা বাণিজ্য, আটক দুই হিলিতে পা টিপে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ

সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

  • আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৫:০৭:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৫:০৭:৩১ অপরাহ্ন
সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
ভোলার চরফ্যাশনে এক সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক মিনিটের ওই ভিডিও ঘিরে এলাকায় ব্যাপক সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

অভিযুক্ত শাহাবুদ্দিন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে খালি গায়ে বসে আছেন শাহাবুদ্দিন। এ সময় গ্যাসলাইটের আগুনের তাপ ব্যবহার করে পাইপের মাধ্যমে তাকে ইয়াবা সেবন করতে দেখা যায়। কক্ষে এ সময় আরও কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওসমানগঞ্জ ইউনিয়নের কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে ইয়াবা সেবনের সঙ্গে জড়িত। এ ছাড়া নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয়রা আরও বলেন, ভিডিওটির সত্যতা যাচাই করে দ্রুত তার মাদকাসক্তি পরীক্ষা এবং অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে অভিযুক্ত শাহাবুদ্দিন বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য একটি গ্রুপ অপপ্রচার চালাচ্ছে।’

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বলেন, ‘ইতঃপূর্বেও তার বিরুদ্ধে বিতর্কিত ঘটনার অভিযোগ রয়েছে। বর্তমানে এ ধরনের ঘটনার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, ‘এ ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার