ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ রাজশাহীতে অপরাহ্নের নৃত্য, শতাধিক প্রতিষ্ঠানের মিলনমেলা বিতর নামাজের পর যে দোয়া পড়বেন জীবিকার দুশ্চিন্তা ঘুচবে যে সুরা পাঠে ‘এটার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছে’ স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ সলঙ্গায় ১২৯ বোতল সিরাপ-সহ মাদক কারবারী গ্রেফতার ৪ এক জন্মে সব ভালো কাজ করে যেতে চাই : পার্নো মিত্র মমতার গাড়ি দেখেই ‘চোর-চোর’ স্লোগান, জমায়েতস্থলে ভাঙচুর! নবীজির (সা.) হজ ফেনীতে ১৬ কেজি গাঁজা ও ভারতীয় ঔষধ সহ গ্রেফতার - ২ সুনামগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত পর্যটন খাত উন্নয়নে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী ইটের দেয়ালে বন্দী জীবন: ঠাকুরগাঁওয়ে দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ এক পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ জরুরি রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জে হাসিনাসহ ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ প্যারিসে রূপকথার বিয়ে সারলেন পাকিস্তানি তারকা নিমরা খান রাউজানে বাবলু হত্যা মামলার পলাতক আসামি কুমিল্লা থেকে গ্রেফতার মাত্র ১০ মিনিটেই পটিয়ে ফেলুন আপনার পছন্দের মেয়েটিকে

ব্যক্তিগত জীবনটা আড়ালেই রাখতে চাই: পার্নো মিত্র

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৩:৫৭:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৩:৫৭:০৫ অপরাহ্ন
ব্যক্তিগত জীবনটা আড়ালেই রাখতে চাই: পার্নো মিত্র ছবি: সংগৃহীত
ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী পার্নো মিত্র। বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। মোস্তফা সরওয়ার ফারুকী নির্মিত ‘ডুব’ সিনেমায়ও অভিনয় করেছেন পার্নো। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার আলোচনায় এসেছেন ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন পার্নো। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয় পার্নো মিত্র কি এখন সিঙ্গেল? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেন বলব? কী মনে হয়?’

ইন্ডাস্ট্রিতে অনেক কথাই শোনা যায়। তাই আপনার মুখ থেকে শুনতে চাই। এ প্রশ্নের উত্তরে পার্নো বলেন, ‘দেখুন, আমার ব্যক্তিগত জীবনটা সব সময় আড়ালেই রাখতে চাই। এটা নিয়ে কথা বলতে চাই না। আমি খুবই আনন্দে রয়েছি।’ বিয়ে নিয়ে আপনার পরিকল্পনা কী? জবাবে পার্নো মিত্র বলেন, ‘আগে পাত্র পাই। ঠিক সময়ে জানিয়ে দেব।’

টলিপাড়ায় কান পাতলে শোনা যায়, পরিচালক মৈনাক ভৌমিকের সঙ্গে প্রেম ছিল পার্নো মিত্রর। যদিও পার্নো-মৈনাক বরাবরই বলে এসেছেন, তারা কেবলই বন্ধু। কিন্তু ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ মহল বলে বন্ধুত্বর চেয়েও তাদের মাঝে আরো বেশি কিছু ছিল।

পরবর্তীতে গুঞ্জন চাউর হয়, রনি নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন পার্নো। রনি তার পুরোনো বন্ধু। তবে এ নিয়ে কখনো মুখ খুলেননি পার্নো।

২০১১ সালে ‘রঞ্জনা আমি আর আসবো না’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন পার্নো মিত্র। এরপর ‘বেডরুম’, ‘আমি আর আমার গার্লফ্রেন্ডস’, ‘অপুর পাঁচালী’, ‘রাজকাহিনী’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ

রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ