শিল্পাঞ্চলের শ্রমিকদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি স্থানে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। হাসপাতালগুলো নির্মাণ করা হবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পরিকল্পনার কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিটি হাসপাতালে ১০০ শয্যার ব্যবস্থা থাকবে। প্রধান শিল্পাঞ্চলগুলোতে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালগুলো বিশেষভাবে শ্রমিকদের চিকিৎসাসেবার জন্য নির্ধারিত থাকবে।
এর আগে গত ৪ নভেম্বর শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সংকট নিরসনে আয়োজিত এক বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছিলেন, গাজীপুরের টঙ্গীতে ১০০ শয্যাবিশিষ্ট শ্রমিক হাসপাতাল নির্মাণের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতাল নির্মাণ প্রকল্পের প্রক্রিয়াগত কাজ শুরুর কথাও জানান তিনি।

অনলাইন ডেস্ক