ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে আপস নয় বাঘায় গ্রীণ হ্যাভেন স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, দিনভর উৎসব রাজধানীতে বৃষ্টিসহ বজ্রপাত শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণ করবে সরকার নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত রাজশাহীতে বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন ১২ নভেম্বর, আহ্বায়ক কমিটি গঠন আগামী বছর থেকে রাজশাহীতে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক ​রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ১৭ গ্রাম পুলিশের জন্য বড় সুখবর, ৫ বছরের পরিবর্তে ৩ বছর পরপর মিলবে বাইসাইকেল টানা তিন মাস কালো তিল খেলে শরীরে কী পরিবর্তন হয়? চুল, ত্বক ও হরমোন নিয়ে জানুন চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশের ১৬ সদস্যের দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন রবিন টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়, এক ম্যাচে ৩০০ রানের মাইলফলক স্পর্শ সিলেট টেস্ট ড্র, ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা গুলশানের ক্লাবে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, ক্ষুব্ধ হয়ে মাঝপথেই অনুষ্ঠান ছাড়লেন পরীমনি জেদ্দায় ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনী, আজ বাংলাদেশ-সৌদি আরবের চূড়ান্ত হজ চুক্তি যুদ্ধের উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরানের গোপন আলোচনা, সমঝোতায় পৌঁছানোর চেষ্টা ট্রাম্পের আটলান্টিকে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৪

আটলান্টিকে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৪

  • আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৬:১৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৬:১৯:৩০ অপরাহ্ন
আটলান্টিকে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৪ আটলান্টিকে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৪

আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে সেনেগালের কর্তৃপক্ষ।

সেনেগালের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলে রাজধানী ডাকার ও উত্তরাঞ্চলীয় শহর সেন্ট লুইয়ের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে থাকা অভিবাসনপ্রত্যাশীরা স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করছিলেন।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সরকারি সূত্রের বরাত দিয়ে সেনেগাল প্রেস এজেন্সি (এপিএস) এ তথ্য জানিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন এবং কতজন এখনো নিখোঁজ রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

সেনেগালের অভিবাসীদের সহায়তাকারী সংগঠন বোজা ফি-এর প্রতিষ্ঠাতা সালিউ দিউফ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় সেনেগালের নাগরিক হিসেবে শনাক্ত হয়েছে। তবে নৌকায় থাকা অন্য যাত্রীদের জাতীয়তা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

এদিকে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা স্পেনভিত্তিক সংগঠন ওয়াকিং বর্ডার্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত আটলান্টিক পাড়ি দিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে ৬৩৫ জনের মৃত্যু হয়েছে। সংস্থাটির পর্যবেক্ষণ করা অভিবাসনপথগুলোর মধ্যে আটলান্টিকের এই পথেই প্রাণহানির ঘটনা সবচেয়ে বেশি।

দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিয়োমায়ে ফায়ে। একই সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে বিপজ্জনক সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা না করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, অবৈধ ও বিপজ্জনক সমুদ্রযাত্রার আয়োজনকারী চক্রগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি তরুণদের জন্য দেশে কর্মসংস্থান ও উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

অন্যদিকে, স্পেনে যাওয়ার চেষ্টাকালে ১৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে বহনকারী আরও একটি নৌকা গত শুক্রবার আটক করেছে সেনেগালের কর্তৃপক্ষ। নৌকাটিতে ২৩ জন নারী, দুটি শিশু এবং আরও দুটি ছোট শিশু ছিল। পুলিশের তথ্য অনুযায়ী, যাত্রীদের মধ্যে সেনেগাল, গাম্বিয়া, গিনি-বিসাউ, গিনি ও নাইজেরিয়ার নাগরিক রয়েছেন।

এদিকে অভিবাসনপ্রত্যাশীদের আগমন বেড়ে যাওয়ায় স্পেনের এল হিয়েরো দ্বীপে গত শনিবার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, নভেম্বরের শুরু থেকে প্রায় ৩০টি নৌকায় করে ৩ হাজার ৩০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী দ্বীপটিতে পৌঁছেছেন।

পশ্চিম আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে ক্যানারি দ্বীপপুঞ্জ বর্তমানে অভিবাসী ও শরণার্থীদের অন্যতম প্রধান গন্তব্য। ইউরোপীয় দেশগুলোর সঙ্গে উত্তর আফ্রিকার দেশগুলোর সহযোগিতা এবং সীমান্তে নজরদারি জোরদার হওয়ায় অভিবাসীদের একটি অংশ এখন আটলান্টিকমুখী এই বিপজ্জনক পথ বেছে নিচ্ছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মতে, সেনেগালে কর্মসংস্থানের সীমিত সুযোগ, পারিবারিক চাপ এবং আগে থেকে গড়ে ওঠা অভিবাসন নেটওয়ার্ক দেশটির নাগরিকদের বিদেশমুখী হওয়ার অন্যতম কারণ। বিশেষ করে তরুণদের কাছে ইউরোপে কাজ ও অধিক আয়ের সুযোগ এখনো বড় আকর্ষণ।

তবে অতিরিক্ত যাত্রীবোঝাই ছোট নৌকায় আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার এই প্রবণতা প্রতিনিয়ত প্রাণঘাতী ঝুঁকি তৈরি করছে। উন্নত জীবনের আশায় সমুদ্রপথে যাত্রা করা বহু মানুষের জন্য এই পথ পরিণত হচ্ছে মৃত্যুফাঁদে।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা

রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা