ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ চীন সফরে ট্রাম্প, একই টেবিলে বসতে পারেন পুতিন-শি-ট্রাম্প ওটিটি সিরিজে প্রথমবার টাবু, টানেল মেন-এ দেখা যাবে অভিনেত্রীকে এডিপি পর্যালোচনা সভায় আরডিএ চেয়ারম্যান সুইট তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীর পদ্মাপাড়সহ বিভিন্ন স্থানে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদ রাবি প্রশাসনের সঙ্গে রুহুল কবির রিজভীর মতবিনিময় রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা বাইরে সুস্থ, ভিতরে কি বাসা বাঁধছে মারণরোগ? কোন ৫ ক্যানসার কোনও লক্ষণ ছাড়াই শরীরে নীরবে বাড়ে? ডায়াবেটিকেরাও ভাত খেতে পারেন, রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে শুধু বদলাতে হবে কৌশল রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট ‘কথা বলার শিষ্টাচার জানেন না, আপত্তিকর আচরণ’, নওয়াজউদ্দীনকে কটাক্ষ করলেন দীয়া! তৃতীয় সন্তানের জন্ম দিলেন অ্যানি হ্যাথাওয়ে! সদ্যোজাতকে নিয়ে নিউ ইয়র্কের পথে ঘুরলেন অভিনেত্রী? বন্ডের নাম বেরোতেই প্রশ্ন, নায়িকা কে! আমরা বানালাম এত বছরে দেখা সেরা ৭ ‘বন্ড গার্ল’-এর নামের তালিকা আদালত প্রাঙ্গণে পরীমনি, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’ নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায় এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

তানোরের মাড়িয়া-জমসেরপুর স্কুল শিক্ষা বিস্তারে অনন্য ভুমিকা রাখছে

  • আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৫:৪৩:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৫:৪৩:০৮ অপরাহ্ন
তানোরের মাড়িয়া-জমসেরপুর স্কুল শিক্ষা বিস্তারে অনন্য ভুমিকা রাখছে তানোরের মাড়িয়া-জমসেরপুর স্কুল শিক্ষা বিস্তারে অনন্য ভুমিকা রাখছে
রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মাড়িয়া-জমসেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব ইয়াসিন আলীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে।স্থানীয়রা জানান, একটি গোষ্ঠী অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অপপ্রচার শুরু করেছে।এমনকি তারা গণমাধ্যম কর্মীদের কাছে মিথ্যা তথ্য দেয়ায় বিদ্যালয় নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ হয়েছে। এনিয়ে শিক্ষানুরাগী সচেতন মহলের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।
জানা গেছে,বিগত ১৯৯১ সালে ইয়াসিন আলী মাড়িয়া-জমসেরপুর গ্রামে গ্রামবাসির সহযোগিতা নিয়া ৩৫ শতক জমির ওপর মাড়িয়া-জমসেরপুর প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়। বিদ্যালয়ে মোট শিক্ষক রয়েছে ৫ জন এবং শিক্ষার্থী রয়েছে ৮০ জন। বিগত ১৯ ৯১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি বর্তমানে প্রায় ৩৫ বছরের ঐতিহ্য বহন করছে। দীর্ঘদিন ধরে উপজেলার অন্যতম এবং সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এ বিদ্যালয়।প্রধান শিক্ষকের ঐকান্তিক প্রচেষ্টায় স্থানীয় এলাকার কোমলমতি শিশুদের শিক্ষা বিস্তারে বিদ্যালয়টি অনন্য ভুমিকা রেখে চলেছে।এদিকে বিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ৩৫ বছরেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ উঠেনি।কিন্ত্ত এতোদিন পর হঠাৎ করেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে কথিত অভিযোগ এনে তার বদলির দাবি করা কতটা যৌক্তিক ?  তা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে।
স্থানীয়রা জানান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ্ব ইয়াসিন আলী আগামি ২০২৭ সালের জুন মাসে অবসরে যাবেন। কিন্ত্ত একটি গোষ্ঠী হঠাৎ করেই প্রধান শিক্ষকের বদলির দাবি তুলে ঘোলা পানিতে মাছ শিকার করতে মরিয়া হয়ে উঠেছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক  স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে দাপ্তরিক কোনো অনিয়মের অভিযোগ নাই।অথচ খন্ডিত অভিযোগ তুলে প্রধান শিক্ষককে ফাঁসিয়ে বসে আনতে একটি গোষ্ঠী নানা অপপ্রচার শুরু করেছে।
সম্প্রতি বিদ্যালয় চত্ত্বরে একটি তাফসির মাহফিল আয়োজন করা নিয়ে মতবিরোধের সৃস্টি হয় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক মহলের সঙ্গে বসে সেটি মিমাংসা করা হয়েছে।কিন্ত্ত একটি গোষ্ঠী কৌশলে প্রকৃত ঘটনা আড়াল ও ভিন্নখাতে প্রভাবিত করে ধামাচাপা দিয়ে প্রধান শিক্ষককে ফাঁসাতে মরিয়া হয়ে উঠেছে।
এবিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আলহাজ্ব ইয়াসিন আলী বলেন,স্কুল নিয়ে কোনো সমস্যা নাই, একটু ছোট ঝামেলা ছিল সেটা স্থানীয়ভাবে মিমাংসা করা হয়েছে। তিনি বলেন,কিছু মানুষ তাকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে।
এবিষয়ে বিদ্যালয়ের সভাপতি তৃপ্তি রাণী বলেন,বিদ্যালয়ের কোনো অনিয়ম নিয়ে তিনি কোনো অভিযোগ পানি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়

তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়