নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নেরর রামনগর মোড়ে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্হায়পনা বিষয়ে সচেতনামূলক গম্ভীরা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৮নভেম্বর ( রবিবার) বিকেল ৪টার দিকে রামনগর মোড়ে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত GO4IMPact প্রকল্পের উদ্যোগে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (IWRM) ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (SWM) বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গম্ভীরা অনুষ্ঠিত হয়েছে।
গম্ভীরা অনুষ্ঠানে নাটিকার মাধ্যমে সমন্বিত পানি সম্পদ সংরক্ষণ, নিরাপদ পানি ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার হ্রাস, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণসহ পরিবেশগত বিষয়ে জনসচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বদি।আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য ময়নুল ইসলাম, রবিউল ইসলাম, আইনুর খাতুনসহ এলাকার বিভিন্ন পর্যায়ে গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও ইএসডিও গোফরইমপ্যাক্ট প্রকল্পের কর্মী বিন্দ প্রমুখ।
এ অনুষ্ঠানে গম্ভিরা পরিবেশনা করেন চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট এর শিল্পী বৃন্দ।
গম্ভীরা নাটিকার উদ্বোধন করেন শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো:শাহিন আলম। ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যা গন,এলাকার বিভিন্ন পর্যায়ে গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও ইএসডিও গোফরইমপ্যাক্ট প্রকল্পের কর্মী বিন্দ প্রমুখ।
এ অনুষ্ঠানে গম্ভিরা পরিবেশনা করেন চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট এর শিল্পী বৃন্দ।
সবুজ সরকার নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: