ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে আপস নয় বাঘায় গ্রীণ হ্যাভেন স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, দিনভর উৎসব রাজধানীতে বৃষ্টিসহ বজ্রপাত শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণ করবে সরকার নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত রাজশাহীতে বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন ১২ নভেম্বর, আহ্বায়ক কমিটি গঠন আগামী বছর থেকে রাজশাহীতে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক ​রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ১৭ গ্রাম পুলিশের জন্য বড় সুখবর, ৫ বছরের পরিবর্তে ৩ বছর পরপর মিলবে বাইসাইকেল টানা তিন মাস কালো তিল খেলে শরীরে কী পরিবর্তন হয়? চুল, ত্বক ও হরমোন নিয়ে জানুন চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশের ১৬ সদস্যের দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন রবিন টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়, এক ম্যাচে ৩০০ রানের মাইলফলক স্পর্শ সিলেট টেস্ট ড্র, ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা গুলশানের ক্লাবে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, ক্ষুব্ধ হয়ে মাঝপথেই অনুষ্ঠান ছাড়লেন পরীমনি জেদ্দায় ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনী, আজ বাংলাদেশ-সৌদি আরবের চূড়ান্ত হজ চুক্তি যুদ্ধের উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরানের গোপন আলোচনা, সমঝোতায় পৌঁছানোর চেষ্টা ট্রাম্পের আটলান্টিকে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৪

নিয়ামতপুরে শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ব্রত নিয়ে শ্যামাপূজা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৫:৩৬:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৫:৩৬:২০ অপরাহ্ন
নিয়ামতপুরে শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ব্রত নিয়ে শ্যামাপূজা অনুষ্ঠিত নিয়ামতপুরে শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ব্রত নিয়ে শ্যামাপূজা অনুষ্ঠিত
সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা। সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে  এ পূজা অনুষ্ঠিত হয়েছে। 
রোববার (৮ অক্টোবর) দিবাগত রাতে  উপজেলার ৩০ টি পূজা মণ্ডপে সাড়ম্বরে এ পূজা  অনুষ্ঠিত হয়। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা বা কালীপূজা হয়ে থাকে। হিন্দু পুরাণমতে, কালী দেবী দুর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালীপূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়। কালী দেবী তাঁর ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুণ্ডী, ভদ্রকালী, দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত। কালীপূজার দিন সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীরা তাঁদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বালন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়স্বজনকে স্মরণ করেন। এটিকে বলা হয় দীপাবলি। কালীপূজা উপলক্ষ্যে উপজেলার ভাবিচা শ্রী শ্রী কালী মন্দিরকে নানান সাজে সজ্জিত করা হয়। এ উপলক্ষে প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকসজ্জার আয়োজন করা হয়।   ভাবিচা কালী মন্দির পূজা কমিটির সভাপতি বিজন মন্ডল বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও ভাবিচা গ্রামে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত হচ্ছে। গ্রামবাসীর সহযোগিতায় ও অংশগ্রহণে পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সাধারণ সম্পাদক অসীম সাহা বলেন, আমাদের গ্রামবাসীর  আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এ পূজা। প্রতিবছরের মত আজকে (সোমবার) বিকেলে প্রতিমা দর্শনের জন্য  অনেক দর্শণার্থীর আগমন হবে। তাদের জন্য প্রসাদের বিতরণের ব্যবস্থা করা হয়েছে।  নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, উপজেলায় ৩০ টি মন্দিরে শ্যামাপদ পূজা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন বিশৃঙ্খলার ঘটনা ঘটে নি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা

রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা