ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে আপস নয় বাঘায় গ্রীণ হ্যাভেন স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, দিনভর উৎসব রাজধানীতে বৃষ্টিসহ বজ্রপাত শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণ করবে সরকার নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত রাজশাহীতে বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন ১২ নভেম্বর, আহ্বায়ক কমিটি গঠন আগামী বছর থেকে রাজশাহীতে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক ​রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ১৭ গ্রাম পুলিশের জন্য বড় সুখবর, ৫ বছরের পরিবর্তে ৩ বছর পরপর মিলবে বাইসাইকেল টানা তিন মাস কালো তিল খেলে শরীরে কী পরিবর্তন হয়? চুল, ত্বক ও হরমোন নিয়ে জানুন চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশের ১৬ সদস্যের দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন রবিন টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়, এক ম্যাচে ৩০০ রানের মাইলফলক স্পর্শ সিলেট টেস্ট ড্র, ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা গুলশানের ক্লাবে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, ক্ষুব্ধ হয়ে মাঝপথেই অনুষ্ঠান ছাড়লেন পরীমনি জেদ্দায় ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনী, আজ বাংলাদেশ-সৌদি আরবের চূড়ান্ত হজ চুক্তি যুদ্ধের উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরানের গোপন আলোচনা, সমঝোতায় পৌঁছানোর চেষ্টা ট্রাম্পের আটলান্টিকে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৪

ডিমলায় ৫৫তম জাতীয় সমবায় দিবসে সম্মাননা ও চেক বিতরণ

  • আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৫:২৮:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৫:২৮:৪৫ অপরাহ্ন
ডিমলায় ৫৫তম জাতীয় সমবায় দিবসে সম্মাননা ও চেক বিতরণ ডিমলায় ৫৫তম জাতীয় সমবায় দিবসে সম্মাননা ও চেক বিতরণ

'করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে নীলফামারীর ডিমলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, সম্মাননা ও চেক বিতরণ করা হয়।

রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা রইসুল আলম চৌধুরী, সাবেক সদস্য গোলাম রাব্বানী প্রধান এবং ডিমলা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট লিমিটেডের চেয়ারম্যান।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাহিদুল আলম, আনসার-ভিডিপি কর্মকর্তা মো. ফারুক হোসেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, সেক্রেটারি কাজী রকেনুজ্জামান বকুল, ডিমলা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তালেব, প্রভাষক সেলিম জাহাঙ্গীরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। দেশের সার্বিক অগ্রগতিতে সমবায় সমিতিগুলোর ভূমিকা আরও জোরদার করতে হবে।

অনুষ্ঠানে সমবায় খাতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গোলাম রব্বানী প্রধান, ইয়াং লাইট সমবায় সমিতির পরিচালক মো. রফিক দীন আল আজীসহ একাধিক সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন ব্যক্তির মধ্যে চেক বিতরণ করা হয়।

 


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা

রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা