ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভর্তি পরীক্ষার অজুহাতে রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে প্রশাসন: শিবির সভাপতি রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা নবনিযুক্ত বিভাগীয় কমিশনারকে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের ফুলেল শুভেচ্ছা ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর টেনিস খেলোয়াড় রাকীন THE ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে অংশ নিতে তথ্য জমা দিল রুয়েট সঠিক পরিসংখ্যানের ভিত্তিতেই টেকসই উন্নয়ন পরিকল্পনা সম্ভব: বিভাগীয় কমিশনার গোদাগাড়ীতে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার উৎসবমুখর পরিবেশে মোহনপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত নাটোরে র‍্যাবের অভিযানে ৮৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ১ জয়পুরহাটে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, ফেনসিডিল ও মোবাইল জব্দ এমএলএসে ইতিহাস গড়লেন মেসি, টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয় ব্রাজিল-উরুগুয়ের পারিশ্রমিক দিতে হিমশিম, ২৩ কোটি রুপির বেশি দেনায় ভারতীয় ফুটবল ফেডারেশন মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি, আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে পরীমণিকে লিগ্যাল নোটিশ ২০২৮ সালে নতুন কারিকুলাম চালুর পরিকল্পনা, ২০২৭ সালের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল সড়ক নিরাপত্তায় বিশেষ অবদানের স্বীকৃতি, নিসচা সম্মাননা পেলেন গনি মিয়া বাবুল ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের সময়সীমা ২৪ ডিসেম্বর ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১; আহত ৪ একাদশ (আলিম) শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১২ নভেম্বর, চলবে ২৬ নভেম্বর পর্যন্ত

রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা

  • আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৮:০৪:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৮:০৪:৩৩ অপরাহ্ন
রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ
রাজশাহীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মব কালচার, জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম, মাদক, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, ধর্ষণ, সাইবার অপরাধ, গুজব ও অনলাইন অপপ্রচার প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া অবৈধভাবে সার মজুতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জ্বালানি সংকট মোকাবিলায় বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং পরিবার ও কৃষক কার্ড বিতরণে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

সভায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ, ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং মহানগরীতে যানজট নিরসনে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের বিষয়েও আলোচনা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

এ সময় রাজশাহীর পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ, আরএমপির সহকারী পুলিশ কমিশনার সীমা খানম, ডিজিএফআইয়ের উপপরিচালক শরিফুল্লাহ আল মাহমুদ, এনএসআইয়ের যুগ্ম পরিচালক শাহিন আহমেদ, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি অলিউল হক রানা এবং রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলার সব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা

রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা