ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সঠিক পরিসংখ্যানের ভিত্তিতেই টেকসই উন্নয়ন পরিকল্পনা সম্ভব: বিভাগীয় কমিশনার গোদাগাড়ীতে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার উৎসবমুখর পরিবেশে মোহনপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত নাটোরে র‍্যাবের অভিযানে ৮৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ১ জয়পুরহাটে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, ফেনসিডিল ও মোবাইল জব্দ এমএলএসে ইতিহাস গড়লেন মেসি, টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয় ব্রাজিল-উরুগুয়ের পারিশ্রমিক দিতে হিমশিম, ২৩ কোটি রুপির বেশি দেনায় ভারতীয় ফুটবল ফেডারেশন মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি, আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে পরীমণিকে লিগ্যাল নোটিশ ২০২৮ সালে নতুন কারিকুলাম চালুর পরিকল্পনা, ২০২৭ সালের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল সড়ক নিরাপত্তায় বিশেষ অবদানের স্বীকৃতি, নিসচা সম্মাননা পেলেন গনি মিয়া বাবুল ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের সময়সীমা ২৪ ডিসেম্বর ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১; আহত ৪ একাদশ (আলিম) শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১২ নভেম্বর, চলবে ২৬ নভেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ায় দাবানল নেভানোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ১ ইরানকে ঘিরে স্থলপথ ও কাস্পিয়ান সাগরেও নিয়ন্ত্রণ জোরদার করছে যুক্তরাষ্ট্র বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! সেনেগাল উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ২১ বন্দী বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে: আইনমন্ত্রী

উৎসবমুখর পরিবেশে মোহনপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

  • আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৬:১৩:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৬:১৩:৫৯ অপরাহ্ন
উৎসবমুখর পরিবেশে মোহনপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত উৎসবমুখর পরিবেশে মোহনপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

"করবো সমবায়,গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে  রাজশাহীর মোহনপুরে বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে র‍্যালী, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

​৮ই নভেম্বর (রবিবার) সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালী শেষে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার।

​এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার আনিছা দেলোয়ারা আন্জু, সহকারী পরিদর্শক পলাশ উদ্দিন, বুলবুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার সঈদ আলী রেজা, পল্লী উন্নয়ন অফিসার মশিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

সভায় বক্তারা সমবায় সমিতির গুরুত্ব, স্বাবলম্বী সমাজ গঠনে সমবায়ীদের ভূমিকা এবং স্থানীয় অর্থনীতিতে সমবায়ের অবদান নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সঠিক পরিসংখ্যানের ভিত্তিতেই টেকসই উন্নয়ন পরিকল্পনা সম্ভব: বিভাগীয় কমিশনার

সঠিক পরিসংখ্যানের ভিত্তিতেই টেকসই উন্নয়ন পরিকল্পনা সম্ভব: বিভাগীয় কমিশনার