জয়পুরহাটে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ৮টা ৫০ মিনিটে জয়পুরহাট সদর থানাধীন ধোলাহার ইউনিয়নের দীপপাড়া গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, দীপপাড়া গ্রামের মোছা. শারমিন আক্তার (২৫) এবং পাঁচবিবি উপজেলার হাটখোলা গ্রামের মো. সাব্বির হোসেন (২৩)।
র্যাব জানায়, অভিযানে তাদের হেফাজত থেকে ৭৫ বোতল ফেনসিডিল ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামত জব্দ তালিকাভুক্ত করা হয়।
গ্রেপ্তার দুজন এবং জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মোঃ মাসুদ রানা রাব্বানী :