ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সঠিক পরিসংখ্যানের ভিত্তিতেই টেকসই উন্নয়ন পরিকল্পনা সম্ভব: বিভাগীয় কমিশনার গোদাগাড়ীতে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার উৎসবমুখর পরিবেশে মোহনপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত নাটোরে র‍্যাবের অভিযানে ৮৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ১ জয়পুরহাটে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, ফেনসিডিল ও মোবাইল জব্দ এমএলএসে ইতিহাস গড়লেন মেসি, টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয় ব্রাজিল-উরুগুয়ের পারিশ্রমিক দিতে হিমশিম, ২৩ কোটি রুপির বেশি দেনায় ভারতীয় ফুটবল ফেডারেশন মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি, আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে পরীমণিকে লিগ্যাল নোটিশ ২০২৮ সালে নতুন কারিকুলাম চালুর পরিকল্পনা, ২০২৭ সালের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল সড়ক নিরাপত্তায় বিশেষ অবদানের স্বীকৃতি, নিসচা সম্মাননা পেলেন গনি মিয়া বাবুল ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের সময়সীমা ২৪ ডিসেম্বর ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১; আহত ৪ একাদশ (আলিম) শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১২ নভেম্বর, চলবে ২৬ নভেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ায় দাবানল নেভানোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ১ ইরানকে ঘিরে স্থলপথ ও কাস্পিয়ান সাগরেও নিয়ন্ত্রণ জোরদার করছে যুক্তরাষ্ট্র বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! সেনেগাল উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ২১ বন্দী বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে: আইনমন্ত্রী

মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি, আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে

  • আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৫:৪৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৫:৪৮:৩২ অপরাহ্ন
মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি, আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি, আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে

মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতেছেন মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক মঞ্চে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর চূড়ান্ত আয়োজন। সেখানে বিচারকদের রায়ে বিজয়ী হিসেবে সামিরা খান মাহির নাম ঘোষণা করা হয়।

বিজয়ীর নাম ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি। পরে গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন। এ সময় দুজনকে আবেগঘন মুহূর্তে একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায়। তাদের একসঙ্গে মঞ্চে হাঁটার সময় করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।

অনুষ্ঠানে সামিরার পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের ঝলমলে মারমেইড গাউন। অফ-শোল্ডার পোশাকটিতে ছিল ভারী পাথরের কাজ। অন্যদিকে বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলা পরেছিলেন হালকা নীল ও সিলভার রঙের গাউন। বিজয়ী ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী তমা মির্জাও।

আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সামিরা খান মাহি আন্তর্জাতিক মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নেবেন। আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে বসবে প্রতিযোগিতাটির ৭৫তম আসর। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে সেখানে লড়বেন বাংলাদেশের এই প্রতিনিধি।

বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামিরা খান মাহি বলেন, “বাবা-মা আমাকে বলেছে, ‘যাও, বিশ্ব জয় করে আসো।’ সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি। বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।”

ছোট পর্দার দর্শকদের কাছে পরিচিত মুখ সামিরা খান মাহি। অভিনয়ের পাশাপাশি সাবলীল উপস্থিতি ও আত্মবিশ্বাসের জন্যও দর্শকদের কাছে পরিচিত তিনি। এবার সৌন্দর্য প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে সেরার স্বীকৃতি অর্জন করলেন এই মডেল ও অভিনেত্রী।

উল্লেখ্য, ২০২৫ সালে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছিলেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে তিনি সেরা ৩০-এ জায়গা করে নেন। মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে এটিই ছিল বাংলাদেশের প্রথম প্লেসমেন্ট। পাশাপাশি পিপলস চয়েস বিভাগেও শীর্ষস্থান অর্জন করেন তিনি।

মিথিলার সাফল্যের ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের দায়িত্ব পেলেন সামিরা খান মাহি। বিশ্বমঞ্চে দেশের জন্য নতুন সাফল্য বয়ে আনতে পারবেন কি না, এখন সেই অপেক্ষায় দেশের সৌন্দর্যপ্রেমীরা।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সঠিক পরিসংখ্যানের ভিত্তিতেই টেকসই উন্নয়ন পরিকল্পনা সম্ভব: বিভাগীয় কমিশনার

সঠিক পরিসংখ্যানের ভিত্তিতেই টেকসই উন্নয়ন পরিকল্পনা সম্ভব: বিভাগীয় কমিশনার