ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

কৃষকের দেহ মিলল ২৬ ফুট অজগরের পেটে

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৩:০৬:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৩:০৬:৩৭ অপরাহ্ন
কৃষকের দেহ মিলল ২৬ ফুট অজগরের পেটে ছবি: সংগৃহীত
নিজের ক্ষেতে কাজ করতে গিয়েছিলেন কৃষক। রাত হয়ে গেলেও বাড়ি ফেরেননি। এলাকায় খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যেরা। লাভ হয়নি। শেষে তাঁরা থানায় এফআইআর করেন। শেষ পর্যন্ত ২৬ ফুট লম্বা অজগরের পেট কেটে উদ্ধার হয় সেই কৃষকের দেহ। ইন্দোনেশিয়ার দক্ষিণ বুটন জেলার ঘটনা। স্থানীয় বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান লাওডে রিসাওয়াল জানিয়েছেন, গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন ৬৩ বছরের ওই কৃষক। রবিবার তাঁকে অজগরের পেট কেটে উদ্ধার করেন স্থানীয়েরা।

স্থানীয় বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে কৃষক বাড়ি না ফেরায় খোঁজ শুরু করেন স্থানীয়েরা। সে সময় মাজাপাহিত গ্রামের কাছে চাষের ক্ষেতে একটি অজগরকে পড়ে থাকতে দেখেন তাঁরা। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও সেটি নড়াচড়া করেনি। সেই দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁদের মনে হয়, বড় কিছু খেয়েছে সেটি। তার পরেই তার পেট কেটে ফেলেন স্থানীয়েরা। তখন অজগরের পেট থেকে উদ্ধার হয় কৃষকের দেহ।

কর্মকর্তা রিসাওয়াল জানিয়েছেন, ইন্দোনেশিয়ার এই এলাকায় বর্ষাকালে প্রায়ই অজগর দেখা যায়। সেগুলির মধ্যে কয়েকটির দৈর্ঘ্য ২০ ফুটের বেশি। তবে ওই অজগরগুলি সাধারণত এত দিন গবাদি পশু ধরে খেত। কিন্তু এই প্রথম মানুষ ধরে গিলল সেটি। ২০১৭ সালে ইন্দোনেশিয়ায় সুলাওয়াসির একটি গ্রামে ২৫ বছরের এক কৃষককে গিলে ফেলেছিল ২৩ ফুটের অজগর। সেই অজগরের পেট কাটতেই মিলেছিল কৃষকের দেহ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ