ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান কাতার-ফ্রান্সের যুক্তরাষ্ট্র-ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে রাজি পুতিন ধেয়ে আসছে সুপার টাইফুন চাম্পি ভারতে ছিনতাইয়ের নতুন কৌশল, নগদ না পেলে অ্যাপে লোন কেন এই শিরশ্ছেদ, সৌদিতে নজরুল-সুইটির মৃত্যুদণ্ডে ক্ষুব্ধ শ্রীলেখা রাশমিকা-বিজয় মুখ খুললেন প্রেম ও বিয়ে নিয়ে স্বর্ণমন্দিরে সারা আলি খানের কান্নার মুহূর্তের ভিডিও ভাইরাল বাগাতিপাড়ায় এক ঘণ্টার ব্যবধানে শিয়ালের কামড়ে নারীসহ আহত ১১ রাস্তায় পড়েছিল গুলিবিদ্ধ মরদেহ, পাশে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে ‘স্নাইপার’ মন্তব্য, যুবক গ্রেপ্তার স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই ছাত্রীর চিৎকারে ‘জুব্বা ও পায়জামা হাতে’ দৌড় দিলেন মাদরাসাশিক্ষক স্কুলছাত্রকে রুমে ডাকতেই ‘আসল চেহারা’ বেরিয়ে আসে ইমামের! প্রতিমা বিসর্জনস্থলে সিঁদুর খেলার সময় নববধূর মৃত্যু শেরপুরে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কনটেন্ট ক্রিয়েটরের পরিচয়ে হানিট্র্যাপ, আটক ২ নারী মানিকগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২ সোনামসজিদ দিয়ে ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগের নেত্রী আটক জামালপুরে সেচ পাম্প চালু করতে গিয়ে প্রাণ গেল কৃষকের আ.লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

কৃষকের দেহ মিলল ২৬ ফুট অজগরের পেটে

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৩:০৬:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৩:০৬:৩৭ অপরাহ্ন
কৃষকের দেহ মিলল ২৬ ফুট অজগরের পেটে ছবি: সংগৃহীত
নিজের ক্ষেতে কাজ করতে গিয়েছিলেন কৃষক। রাত হয়ে গেলেও বাড়ি ফেরেননি। এলাকায় খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যেরা। লাভ হয়নি। শেষে তাঁরা থানায় এফআইআর করেন। শেষ পর্যন্ত ২৬ ফুট লম্বা অজগরের পেট কেটে উদ্ধার হয় সেই কৃষকের দেহ। ইন্দোনেশিয়ার দক্ষিণ বুটন জেলার ঘটনা। স্থানীয় বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান লাওডে রিসাওয়াল জানিয়েছেন, গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন ৬৩ বছরের ওই কৃষক। রবিবার তাঁকে অজগরের পেট কেটে উদ্ধার করেন স্থানীয়েরা।

স্থানীয় বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে কৃষক বাড়ি না ফেরায় খোঁজ শুরু করেন স্থানীয়েরা। সে সময় মাজাপাহিত গ্রামের কাছে চাষের ক্ষেতে একটি অজগরকে পড়ে থাকতে দেখেন তাঁরা। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও সেটি নড়াচড়া করেনি। সেই দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁদের মনে হয়, বড় কিছু খেয়েছে সেটি। তার পরেই তার পেট কেটে ফেলেন স্থানীয়েরা। তখন অজগরের পেট থেকে উদ্ধার হয় কৃষকের দেহ।

কর্মকর্তা রিসাওয়াল জানিয়েছেন, ইন্দোনেশিয়ার এই এলাকায় বর্ষাকালে প্রায়ই অজগর দেখা যায়। সেগুলির মধ্যে কয়েকটির দৈর্ঘ্য ২০ ফুটের বেশি। তবে ওই অজগরগুলি সাধারণত এত দিন গবাদি পশু ধরে খেত। কিন্তু এই প্রথম মানুষ ধরে গিলল সেটি। ২০১৭ সালে ইন্দোনেশিয়ায় সুলাওয়াসির একটি গ্রামে ২৫ বছরের এক কৃষককে গিলে ফেলেছিল ২৩ ফুটের অজগর। সেই অজগরের পেট কাটতেই মিলেছিল কৃষকের দেহ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক

রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক