রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১১৬ বোতল মাদকদ্রব্য এস্কাফ উদ্ধার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী।
শনিবার (৭ নভেম্বর) রাত ২টা ১৫ মিনিটে চারঘাট পৌরসভার মেরামতপুর আয়নালপাড়া গ্রামের হলুদের বাগানে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি প্লাস্টিকের বস্তায় মাদকদ্রব্যসদৃশ বোতল পড়ে থাকার খবর পায় এসআরবির আভিযানিক দল। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১১৬ বোতল এস্কাফ জব্দ করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্য আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :