রাজশাহীর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৬৬ হাজার টাকা।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীন বিদিরপুর বিওপি, চারঘাট বিকল্প বিওপি ও সোনাইকান্দি বিওপির আভিযানিক দল এসব চোরাচালানী মালামাল জব্দ করে।
এসময় ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স, ৩৯০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট, ৬৩ বোতল ভারতীয় ব্রাণ কফ-সি, ৫৩ বোতল স্কাফ সিরাপ, ১০ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৪ বোতল মনোড্রিল সিরাপ জব্দ করা হয়। তবে এসব মালামালের কোনো মালিক পাওয়া যায়নি।
শনিবার ১ বিজিবি, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ও ভারতীয় পণ্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :