ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে

সোনাক্ষী বয়স বেশি হওয়ায় নিতে চাচ্ছেন না রণবীর

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৩:০১:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৩:০১:৫০ অপরাহ্ন
সোনাক্ষী বয়স বেশি হওয়ায় নিতে চাচ্ছেন না রণবীর ছবি: সংগৃহীত
বলিউডের অন্যতম মেধাবী অভিনেতা রণবীর কাপুর। ২০০৭ সালে সঞ্জয় লীলা বানসালির হাত ধরে বলিউডে পা রাখেন তিনি। তারপর বেশ কিছু সফল সিনেমা উপহার দিয়েছেন রণবীর। এ তালিকায় রয়েছে— ‘রকস্টার’, ‘তামাশা’, ‘সাঞ্জু’ প্রভৃতি।

অভিনয় ক্যারিয়ারে বলিউডের অনেক তারকা অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন ৪১ বছর বয়সী রণবীর কাপুর। কিন্তু ৩৬ বছর বয়সী সোনাক্ষী সিনহার সঙ্গে কখনো অভিনয় করেননি। বরং এক দশক আগে পর্দায় রোমান্স করার প্রস্তাব দিলে তাতে অস্বীকৃতি জানান এই নায়ক। কারণ ৫ বছরের ছোট সোনাক্ষী নাকি দেখতে তার চেয়েও বয়স্ক।

বলিউড লাইফ ডটকম জানিয়েছে, রণবীর কাপুর মনে করেছিলেন, সোনাক্ষীকে তার চেয়েও বেশি বয়স্ক দেখায়। রোমান্টিক-কমেডিতে তার সঙ্গে সোনাক্ষী ঠিক জুতসই নন। চিত্রনাট্য পছন্দ হওয়ার পর প্রযোজককে অন্য অভিনেত্রীকে কাস্ট করার কথা বলেছিলেন রণবীর। কিন্তু প্রযোজক এতে রাজি না হওয়ায় সিনেমাটির কাজই ছেড়ে দেন এই নায়ক। সম্ভবত ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই দোবারা’ সিনেমায় সোনাক্ষীর বিপরীতে রণবীর কাপুরকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তা প্রত্যাখ্যান করায় সিনেমাটিতে ইমরান খানের বিপরীতে অভিনয় করেন সোনাক্ষী।

রণবীর কাপুরের পরবর্তী সিনেমা ‘অ্যানিমেল’। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত এ সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। গুলশান কুমার প্রযোজিত সিনেমাটি চলতি বছরের ১ ডিসেম্বর মুক্তি পাবে।

‘দাবাং’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে সোনাক্ষীর। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন সালমান খান। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘কাকুডা’। হরর-কমেডি ঘরানার এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন রিতেশ দেশমুখ। আদিত্য শরপোদ্দার পরিচালিত সিনেমাটি আগামী ১৩ অক্টোবর মুক্তির কথা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক