ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নানা আয়োজনের মধ্য দিয়ে রুয়েটে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত মেরুদণ্ড সুস্থ রাখতে প্রতিদিন মেনে চলুন এই ৫ অভ্যাস সকালে ঘুম থেকে উঠেই মুখ শুকিয়ে যায়? অবহেলা না করে জেনে নিন কারণ খ্রিস্টান এসোসিয়েশন রাজশাহীর উদ্যোগে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত এনার্জি ড্রিংকে তরুণদের হৃদ্‌রোগের ঝুঁকি ১১ গুণ বেশি, বলছে গবেষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন মোহনপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দ্বিতীয় দিনেই ‘রামায়ণ’-এর বক্স অফিসে ধস, তবুও আয় ছাড়াল ১১২ কোটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত তানজিন তিশার সদস্যপদ টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মোহাম্মদ শামি, ১৩ বছরের ক্যারিয়ারের ইতি তাওহিদ হৃদয়ের রেকর্ডগড়া দ্বিশতকে বাংলাদেশের লিড, ২৩ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ ফ্রান্সের জাতীয় দলে প্রথমবার ডাক পেলেন পাবলো পাগিস, ফিরলেন কোনাতে-চুয়ামেনিরা রোনালদোর অবসরের সিদ্ধান্তে দায় নেই আমার: হোর্হে জেসুস সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার যশোরের মণিরামপুরে বস্তাবন্দি বৃদ্ধের মরদেহ উদ্ধার জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৪, আহত ১ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পারমাণবিক নীতিতে পরিবর্তনের প্রস্তুতি, ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর ঘোষণা ইরানের ঐতিহাসিক ৭ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে গ্রাম পুলিশের বর্ধিত বেতন-ভাতা, বাড়ছে আনুতোষিক ও যাতায়াত ভাতা

অনির্দিষ্টকালের জন্য স্থগিত তানজিন তিশার সদস্যপদ

  • আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৬:৩৩:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৬:৩৩:৩৯ অপরাহ্ন
অনির্দিষ্টকালের জন্য স্থগিত তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত তানজিন তিশার সদস্যপদ

অভিনেত্রী তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। কারণ দর্শানোর নোটিশের নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দেওয়ায় তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটির কার্যনির্বাহী পরিষদ।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে নিজেদের ফেসবুক পেজে প্রকাশিত এক আনুষ্ঠানিক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। তানজিন তিশাকে পাঠানো চিঠিটির তারিখ ৪ অক্টোবর। এতে স্বাক্ষর করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ৭ জুলাই তানজিন তিশাকে সদস্যপদ স্থগিতের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। তবে নির্ধারিত সময় পার হলেও ওই নোটিশের কোনো লিখিত জবাব সংগঠনের কার্যালয়ে জমা দেননি তিনি।

এ ছাড়া বিষয়টি নিয়ে সালিশ ও বিরোধ নিষ্পত্তি বৈঠকেও আলোচনা হয়। ওই বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সভায় তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

পরে আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে অভিনেত্রীকে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে তানজিন তিশার কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কি না, তা উল্লেখ করা হয়নি।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খ্রিস্টান এসোসিয়েশন রাজশাহীর উদ্যোগে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

খ্রিস্টান এসোসিয়েশন রাজশাহীর উদ্যোগে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত