ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খ্রিস্টান এসোসিয়েশন রাজশাহীর উদ্যোগে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত এনার্জি ড্রিংকে তরুণদের হৃদ্‌রোগের ঝুঁকি ১১ গুণ বেশি, বলছে গবেষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন মোহনপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দ্বিতীয় দিনেই ‘রামায়ণ’-এর বক্স অফিসে ধস, তবুও আয় ছাড়াল ১১২ কোটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত তানজিন তিশার সদস্যপদ টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মোহাম্মদ শামি, ১৩ বছরের ক্যারিয়ারের ইতি তাওহিদ হৃদয়ের রেকর্ডগড়া দ্বিশতকে বাংলাদেশের লিড, ২৩ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ ফ্রান্সের জাতীয় দলে প্রথমবার ডাক পেলেন পাবলো পাগিস, ফিরলেন কোনাতে-চুয়ামেনিরা রোনালদোর অবসরের সিদ্ধান্তে দায় নেই আমার: হোর্হে জেসুস সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার যশোরের মণিরামপুরে বস্তাবন্দি বৃদ্ধের মরদেহ উদ্ধার জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৪, আহত ১ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পারমাণবিক নীতিতে পরিবর্তনের প্রস্তুতি, ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর ঘোষণা ইরানের ঐতিহাসিক ৭ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে গ্রাম পুলিশের বর্ধিত বেতন-ভাতা, বাড়ছে আনুতোষিক ও যাতায়াত ভাতা তানোরে ধানখেত থেকে অজ্ঞাত ব্যক্তির ঝলসানো মরদেহ উদ্ধার মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ শেষ, পূর্ণমাত্রায় গ্যাস সরবরাহ শুরু ধর্ষণের ঘটনা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ, কর্নেল বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে শিক্ষকদের অনাস্থা

ফ্রান্সের জাতীয় দলে প্রথমবার ডাক পেলেন পাবলো পাগিস, ফিরলেন কোনাতে-চুয়ামেনিরা

  • আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৬:২৬:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৬:২৬:৩১ অপরাহ্ন
ফ্রান্সের জাতীয় দলে প্রথমবার ডাক পেলেন পাবলো পাগিস, ফিরলেন কোনাতে-চুয়ামেনিরা ফ্রান্সের জাতীয় দলে প্রথমবার ডাক পেলেন পাবলো পাগিস, ফিরলেন কোনাতে-চুয়ামেনিরা

ফ্রান্স জাতীয় ফুটবল দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন প্যারিস এফসির তরুণ ফরোয়ার্ড পাবলো পাগিস। আগামী মাসে উয়েফা নেশনস লিগের শেষ দুই ম্যাচ সামনে রেখে শুক্রবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ জিনেদিন জিদান। দলে ফিরেছেন ইব্রাহিমা কোনাতে, অরেলিয়েন চুয়ামেনি, মার্কাস থুরাম ও মালো গুস্তো।

২৩ বছর বয়সী পাগিস চলতি মৌসুমে প্যারিস এফসির হয়ে নিজের পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন। কোচ লিয়াম রোজেনিয়রের অধীনে লিগ আঁ-তে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি গোল। এ ছাড়া সতীর্থদের জন্য ১২টি গোলের সুযোগ তৈরি করেছেন তিনি, যা দলের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। গত রোববার মোনাকোর বিপক্ষে প্যারিস এফসির ৩-১ গোলের জয়ে নিজের ১২তম লিগ আঁ গোলের দেখা পান এই ফরোয়ার্ড।

ফ্রান্সের আক্রমণভাগে পাগিসের সঙ্গে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, ব্র্যাডলি বারকোলা, দেজিরে দুয়ে ও মাইকেল ওলিসে। বিশ্বকাপের পর জাতীয় দলে ফিরেছেন চার ফুটবলার। তাঁরা হলেন ইন্টার মিলানের মার্কাস থুরাম, চেলসির মালো গুস্তো এবং রিয়াল মাদ্রিদের ইব্রাহিমা কোনাতে ও অরেলিয়েন চুয়ামেনি।

তবে চোটের কারণে এবার দলে জায়গা হয়নি জুল কুন্দে, উসমান দেম্বেলে, উইলিয়াম সালিবা, ম্যাক্সেন্স লাক্রোয়া ও এস্তেবান লেপলের। পিএসজির হয়ে ভিয়ারিয়ালের বিপক্ষে ৬-০ গোলের জয়ের ম্যাচে চোট পাওয়া মাগনেস আকলিউশেও ছিটকে গেছেন। তাঁর পরিবর্তে জাতীয় দলে সুযোগ পেয়েছেন পাগিস।

নেশনস লিগের গ্রুপ এ১-এ চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফ্রান্স। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে শেষ দুই ম্যাচ থেকে তাদের প্রয়োজন মাত্র এক পয়েন্ট। আগামী ১২ নভেম্বর সান সিরোয় ইতালির মুখোমুখি হবে ফরাসিরা। এরপর ১৫ নভেম্বর বোর্দোর স্তাদ আতলান্তিক বোর্দো মেত্রোপলে তুরস্কের বিপক্ষে মাঠে নামবে তারা।

ফ্রান্সের ২৩ সদস্যের দল

গোলরক্ষক: মাইক মেনিয়াঁ, গিয়োম রেস্ত, রবিন রিসের।

রক্ষণভাগ: অ্যান্ডি দিয়ুফ, মালো গুস্তো, জেরেমি জাকে, পিয়েরে কালুলু, ইব্রাহিমা কোনাতে, আদ্রিয়েন ত্রুফের, দায়ো উপামেকানো, লেনি ইয়োরো।

মাঝমাঠ: এদুয়ার্দো কামাভিঙ্গা, রায়ান শেরকি, লুকাস দা কুনহা, আদ্রিয়েন রাবিও, অরেলিয়েন চুয়ামেনি, ওয়ারেন জাইর-এমেরি।

আক্রমণভাগ: ব্র্যাডলি বারকোলা, দেজিরে দুয়ে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, পাবলো পাগিস, মার্কাস থুরাম।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খ্রিস্টান এসোসিয়েশন রাজশাহীর উদ্যোগে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

খ্রিস্টান এসোসিয়েশন রাজশাহীর উদ্যোগে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত