ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর অবসরের সিদ্ধান্তে দায় নেই আমার: হোর্হে জেসুস সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার যশোরের মণিরামপুরে বস্তাবন্দি বৃদ্ধের মরদেহ উদ্ধার জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৪, আহত ১ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পারমাণবিক নীতিতে পরিবর্তনের প্রস্তুতি, ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর ঘোষণা ইরানের ঐতিহাসিক ৭ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে গ্রাম পুলিশের বর্ধিত বেতন-ভাতা, বাড়ছে আনুতোষিক ও যাতায়াত ভাতা তানোরে ধানখেত থেকে অজ্ঞাত ব্যক্তির ঝলসানো মরদেহ উদ্ধার মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ শেষ, পূর্ণমাত্রায় গ্যাস সরবরাহ শুরু ধর্ষণের ঘটনা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ, কর্নেল বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে শিক্ষকদের অনাস্থা সামরিক হেলিকপ্টার প্রযুক্তিতে পশ্চিমাদের চ্যালেঞ্জ জানাচ্ছে চীন দেশকে রক্ষা ও এগিয়ে নিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ট্রাম্পের পুঠিয়ায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ৪৫ বছরেও মানুষের হৃদয় থেকে মুছে যায়নি বিএনপি: এমপি আনু রাণীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজশাহীতে বিজিবির অভিযানে ২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় নকল সাপ্লিমেন্ট কারখানার সন্ধান, দুই ট্রাক পণ্য ধ্বংস বাঘা ও চারঘাটে ট্যাপেন্টাডল ও এস্কাফসহ গ্রেপ্তার ৩

সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৬:১৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৬:১৯:২৩ অপরাহ্ন
সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

ঢাকার সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে ৩৭ রাউন্ড গুলিসহ মুহিত সোবহান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম। এর আগে শুক্রবার রাতে সাভার মডেল থানার সিংগাসার কাউন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মুহিত সোবহান ওই এলাকার মর্তুজ আলীর ছেলে।

ঢাকা জেলা উত্তর ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সাভারের সিংগাসার কাউন্দিয়া এলাকায় গুলিসহ এক ব্যক্তি অবস্থান করছেন। পরে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে মুহিত সোবহানকে ৩৭ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি স্বীকার করেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় একটি পুলিশ স্থাপনা থেকে এসব গুলি লুট করে নিজের হেফাজতে রেখেছিলেন।

ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়

পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়