যশোরের মণিরামপুরে বস্তাবন্দি অবস্থায় রঞ্জন মন্ডল (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার মশিয়াহাটীর হেলার ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রঞ্জন মন্ডলের বাড়ি যশোরের কেশবপুর উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হেলার ঘাট এলাকায় একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার ভেতর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়।
এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
প্রতিনিধি :