ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

তানোরের মাটির কাঁচা রাস্তাগুলোর বেহালদশা

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০২:৫৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০২:৫৪:১২ অপরাহ্ন
তানোরের মাটির কাঁচা রাস্তাগুলোর বেহালদশা প্রতিকী ছবি
রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন এলাকার মাটির রাস্তাগুলো দীর্ঘদিন যাবত সংস্কার না করায় বর্ষা মৌসুমে বেহালদশা। সংশ্লিষ্ট এলাকার মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। বিশেষ করে বাধাইড় ও পাঁচন্দর ইউনিয়ন পরিষদ (ইউপি) এলাকায় মাটির কাঁচা রাস্তার পরিমাণ বেশী।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) শিবরামপুর-সাঁইধারা প্রায় ৫ কিলোমিটার ও বড় বাধাইড় প্রায় দুই কিলোমিটার, কোয়েল হাট-বৈদ্যপুর প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ রাস্তার বেহালদশা এ যেনো এক স্থায়ী দুর্ভোগ। সামান্য বৃষ্টি হলেই এসব রাস্তায় হাঁটু সমান কাদায় পরিণত হয়। চলাচল তো দূরের কথা, অনেক সময় পথচারীরা এই কাদার মধ্যে পড়ে গিয়ে আহতও হচ্ছেন। বিশেষ করে মাড়িয়া, সাইধারা ও জুকার পাড়া গ্রামের হাজারো মানুষ প্রতিদিন এই ভোগান্তি পোহাতে বাধ্য হচ্ছেন। কৃষক, দিনমজুর, শিক্ষার্থী, নারী ও শিশু—সবাইকে এই রাস্তা ব্যবহার করতে হয় নিত্যদিন। কিন্তু দীর্ঘদিনেও রাস্তাটি পাকা হয়নি। বর্ষা মৌসুমে একমাত্র মহিষের গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন চালানো প্রায় অসম্ভব।

স্থানীয় বাসিন্দা নুর ইসলাম বলেন, “সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে, কিন্তু আমরা এখানো কাদার সঙ্গে যুদ্ধ করি। মা ও বোনেরা রাস্তায় পড়ে গিয়ে আঘাত পান। কৃষিপণ্য নিয়ে বের হলে মাঝপথেই সব নষ্ট হয়ে যায়।” একই ক্ষোভ জানান এলাকার কৃষক ও দিনমজুরেরা। তারা বলেন, ভোটের সময় আমাদের দরজায় দরজায় এসে প্রতিশ্রুতি দেওয়া হয় উন্নয়নের, কিন্তু নির্বাচনের পরে কেউ আর খবর রাখেন না। আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে রেখে আমাদেরকে পিছিয়ে রাখা হচ্ছে একটি রাস্তার অভাবে।”

স্থানীয়রা জানান, পাশের সব রাস্তা পাকা হলেও শুধু শিবরামপুর-সাইধারা রাস্তাটি এখনো কাঁচা। ফলে রোগী, শিক্ষার্থী কিংবা পণ্য পরিবহন—সবক্ষেত্রেই মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিবরাম পুর গ্রামের বাসিন্দা সাদ্দাম বলেন জরুরী ভিত্তিতে রাস্তাটি পাকা হওয়া প্রয়োজন। তাদের দাবি, মানবিক দৃষ্টিকোণ থেকে হলেও অবিলম্বে এই রাস্তাটি পাকা করা হোক। যদি দ্রুত উদ্যোগ না নেওয়া হয়, তাহলে আগামী দিনে এই অঞ্চলের জীবনমান আরো পিছিয়ে পড়বে।

এদিকে পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) কুন্দাইন-গুড়ইল প্রায় দুই কিলোমিটার, কুন্দাইন-নবনবী প্রায় দুই কিলোমিটার, কৃষ্ণপুর বাজার-কচুয়া স্কুল রাস্তার প্রায় এক কিলোমিটার,বুড়াবুড়িতলা-জীবপুর প্রায় এক কিলোমিটার রাস্তার বেহাদশা।এবিষয়ে বাধাইড় ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান ও পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান আব্দুল মতিন উভয়েই জনদুর্ভোগের কথা স্বীকার করে বলেন,রাস্তাগুলো দ্রুত পাকা হওয়া প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক