ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার উৎসবমুখর পরিবেশে মোহনপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত নাটোরে র‍্যাবের অভিযানে ৮৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ১ জয়পুরহাটে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, ফেনসিডিল ও মোবাইল জব্দ এমএলএসে ইতিহাস গড়লেন মেসি, টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয় ব্রাজিল-উরুগুয়ের পারিশ্রমিক দিতে হিমশিম, ২৩ কোটি রুপির বেশি দেনায় ভারতীয় ফুটবল ফেডারেশন মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি, আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে পরীমণিকে লিগ্যাল নোটিশ ২০২৮ সালে নতুন কারিকুলাম চালুর পরিকল্পনা, ২০২৭ সালের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল সড়ক নিরাপত্তায় বিশেষ অবদানের স্বীকৃতি, নিসচা সম্মাননা পেলেন গনি মিয়া বাবুল ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের সময়সীমা ২৪ ডিসেম্বর ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১; আহত ৪ একাদশ (আলিম) শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১২ নভেম্বর, চলবে ২৬ নভেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ায় দাবানল নেভানোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ১ ইরানকে ঘিরে স্থলপথ ও কাস্পিয়ান সাগরেও নিয়ন্ত্রণ জোরদার করছে যুক্তরাষ্ট্র বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! সেনেগাল উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ২১ বন্দী বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে: আইনমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষায় গবেষণা ও এআই ব্যবহারে গুরুত্বারোপ শিক্ষামন্ত্রীর

ঐতিহাসিক ৭ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে গ্রাম পুলিশের বর্ধিত বেতন-ভাতা, বাড়ছে আনুতোষিক ও যাতায়াত ভাতা

  • আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৫:৫২:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৫:৫২:৩৭ অপরাহ্ন
ঐতিহাসিক ৭ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে গ্রাম পুলিশের বর্ধিত বেতন-ভাতা, বাড়ছে আনুতোষিক ও যাতায়াত ভাতা ঐতিহাসিক ৭ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে গ্রাম পুলিশের বর্ধিত বেতন-ভাতা, বাড়ছে আনুতোষিক ও যাতায়াত ভাতা

গ্রাম পুলিশের বেতন-ভাতা, অবসরকালীন আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঐতিহাসিক ৭ নভেম্বর থেকেই সরকারের এসব সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, গ্রাম পুলিশ ও তাদের পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় ১৯৯৫ সালে প্রথমবারের মতো গ্রাম পুলিশের জন্য ঈদ বোনাস চালু করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার দেশের ৪০ হাজারের বেশি গ্রাম পুলিশ সদস্যের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।

তিনি জানান, গ্রাম পুলিশের পদবি পরিবর্তনের পাশাপাশি তাদের বেতন-ভাতাও বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন গ্রাম পুলিশের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। অন্যদিকে, গ্রাম পুলিশ প্রধানের মাসিক বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

অবসরকালীন আনুতোষিকও বাড়ানো হয়েছে। গ্রাম পুলিশের আনুতোষিক ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা এবং গ্রাম পুলিশ প্রধানের ক্ষেত্রে ৮৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে।

এ ছাড়া তথ্য আদান-প্রদানের সুবিধার্থে প্রত্যেক গ্রাম পুলিশ সদস্য মাসে ১০০ টাকা মোবাইল বিল পাবেন। থানায় প্রতি সপ্তাহে হাজিরার জন্য যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। গ্রাম পুলিশ প্রধানের জন্য এ ভাতা নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।

নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র ও সমাজের উন্নয়নে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সরকার সারা দেশে ১ লাখ হেলথ ওয়ার্কার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে ৮০ হাজারই নারী হবেন।

তিনি আরও ঘোষণা দেন, দেশের প্রতিটি ইউনিয়নে নতুন করে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি নারী গ্রাম পুলিশের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস নির্ধারণ করা হয়েছে, যা ৭ নভেম্বর থেকেই কার্যকর হবে।

গ্রাম পুলিশের কাজের গুরুত্ব ও অবদানকে স্বীকৃতি দিতে প্রতিটি ইউনিয়নের একটি দীর্ঘ সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী।

সরকারের এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হলে গ্রাম পুলিশ সদস্যদের আর্থিক নিরাপত্তা, কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খ্রিস্টান এসোসিয়েশন রাজশাহীর উদ্যোগে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

খ্রিস্টান এসোসিয়েশন রাজশাহীর উদ্যোগে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত