ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐতিহাসিক ৭ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে গ্রাম পুলিশের বর্ধিত বেতন-ভাতা, বাড়ছে আনুতোষিক ও যাতায়াত ভাতা তানোরে ধানখেত থেকে অজ্ঞাত ব্যক্তির ঝলসানো মরদেহ উদ্ধার মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ শেষ, পূর্ণমাত্রায় গ্যাস সরবরাহ শুরু ধর্ষণের ঘটনা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ, কর্নেল বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে শিক্ষকদের অনাস্থা সামরিক হেলিকপ্টার প্রযুক্তিতে পশ্চিমাদের চ্যালেঞ্জ জানাচ্ছে চীন দেশকে রক্ষা ও এগিয়ে নিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ট্রাম্পের পুঠিয়ায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ৪৫ বছরেও মানুষের হৃদয় থেকে মুছে যায়নি বিএনপি: এমপি আনু রাণীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজশাহীতে বিজিবির অভিযানে ২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় নকল সাপ্লিমেন্ট কারখানার সন্ধান, দুই ট্রাক পণ্য ধ্বংস বাঘা ও চারঘাটে ট্যাপেন্টাডল ও এস্কাফসহ গ্রেপ্তার ৩ দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ধর্ষণ ও যৌন নিপীড়নের চার অভিযোগে দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড কমলনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার দেশজুড়ে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী সুহানার লিপ-সিঙ্কে মুগ্ধ শাহরুখ, নিজেই মানলেন নিজের দুর্বলতা তৃতীয় বিয়ের চার মাসেই স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান

ধর্ষণের ঘটনা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ, কর্নেল বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে শিক্ষকদের অনাস্থা

  • আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৫:৩৭:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৫:৩৭:১৪ অপরাহ্ন
ধর্ষণের ঘটনা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ, কর্নেল বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে শিক্ষকদের অনাস্থা ধর্ষণের ঘটনা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ, কর্নেল বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে শিক্ষকদের অনাস্থা

যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস করেছেন শিক্ষক প্রতিনিধিরা। ধর্ষণের ঘটনা মোকাবিলায় প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষের জেরে শুক্রবার (৬ নভেম্বর) এ প্রস্তাব পাস হয়। ভোট দেওয়া শিক্ষক প্রতিনিধিদের ৫৫ দশমিক ৬ শতাংশ প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী অভিযোগ করেছেন, ২০২৪ সালে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার ঘটনা থেকে তাঁকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় গত সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলা করেন ওই শিক্ষার্থী।

অনাস্থা প্রস্তাবের ভোটে ৩৭ শতাংশ শিক্ষক প্রতিনিধি বিপক্ষে অবস্থান নেন। আর ৭ দশমিক ৪ শতাংশ ভোট দেওয়া থেকে বিরত থাকেন। প্রস্তাবে বলা হয়, ধর্ষণের ঘটনা মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রশাসনের সক্ষমতার ওপর শিক্ষক পরিষদের আস্থা নেই।

তবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, এ অনাস্থা প্রস্তাবের কোনো বাধ্যতামূলক প্রশাসনিক পরিণতি নেই। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদ প্রেসিডেন্ট মাইকেল কটলিকফ ও প্রশাসনের প্রতি সমর্থন জানিয়েছে।

পরিচালনা পর্ষদের চেয়ারপারসন অ্যান স্মলিং বলেন, শিক্ষকদের ক্ষোভকে গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে প্রেসিডেন্টের উদ্যোগকে তাঁরা সমর্থন করেন।

অনাস্থা প্রস্তাবের অন্যতম উদ্যোক্তা শিক্ষক রিসা লিবারউইটজের অভিযোগ, ধর্ষণের মতো ঘটনা মোকাবিলায় প্রশাসন সামগ্রিকভাবে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এর ফলে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের মধ্যে অভিযোগ জানানোর বিষয়ে আস্থার সংকট তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র রেবেকা ভাল্লি জানিয়েছেন, ভোটের ফল নিয়ে প্রেসিডেন্ট এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, এ বিষয়ে লিখিত জবাব দেওয়ার জন্য তাঁর হাতে ৩০ দিন সময় রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়

পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়