ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ট্রাম্পের পুঠিয়ায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ৪৫ বছরেও মানুষের হৃদয় থেকে মুছে যায়নি বিএনপি: এমপি আনু রাণীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজশাহীতে বিজিবির অভিযানে ২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় নকল সাপ্লিমেন্ট কারখানার সন্ধান, দুই ট্রাক পণ্য ধ্বংস বাঘা ও চারঘাটে ট্যাপেন্টাডল ও এস্কাফসহ গ্রেপ্তার ৩ দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ধর্ষণ ও যৌন নিপীড়নের চার অভিযোগে দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড কমলনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার দেশজুড়ে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী সুহানার লিপ-সিঙ্কে মুগ্ধ শাহরুখ, নিজেই মানলেন নিজের দুর্বলতা তৃতীয় বিয়ের চার মাসেই স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জঙ্গলে নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ স্ত্রীকে মৃত অবস্থায় পেয়ে মরদেহ টুকরো করার দাবি নরেশের স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৭ সদস্যকে হত্যার অভিযোগ ক্যাবচালকের বিরুদ্ধে রাবিতে ব্যাডমিন্টন কোর্ট নিয়ে সংঘর্ষ, তদন্তের নির্দেশ শেরপুরে জয় বাংলা স্লোগানে মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৫ রাজশাহী বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় দর্শনার্থীর ভিড়, বই বিক্রিতে হতাশা

৪৫ বছরেও মানুষের হৃদয় থেকে মুছে যায়নি বিএনপি: এমপি আনু

  • আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৫:১০:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৫:১০:০৭ অপরাহ্ন
৪৫ বছরেও মানুষের হৃদয় থেকে মুছে যায়নি বিএনপি: এমপি আনু ৪৫ বছরেও মানুষের হৃদয় থেকে মুছে যায়নি বিএনপি: এমপি আনু
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাত্র সাড়ে তিন বছরের মধ্যেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। সেই ভালোবাসা ও আবেগের কারণে ৪৫ বছরেও মানুষের হৃদয় থেকে বিএনপিকে মুছে ফেলা যায়নি বলে মন্তব্য করেছেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
তিনি বলেন, বিএনপিকে মাইনাস ফর্মুলার মাধ্যমে বারবার রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। ফ্যাসিস্ট সরকারও নানা ষড়যন্ত্র করে দলটিকে মাইনাস করতে চেয়েছিল। কিন্তু জনগণের ভালোবাসার কারণে তারা সফল হয়নি। বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি মানুষের ভালোবাসা ও আবেগের সঙ্গে জড়িয়ে আছে।
 
শনিবার (৭ নভেম্বর) দুপুরে সিংড়া কোর্ট মাঠ চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ আনু বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনের ঐতিহাসিক তাৎপর্য ও চেতনা আমাদের জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্বের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব ও বিএনপির রাজনৈতিক ইতিহাস দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে রয়েছে।
 
নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে এমপি আনু বলেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমার সিংড়ায় কোনো চাঁদাবাজি, জমি দখল কিংবা পুকুর দখল থাকবে না। এখন আগের তুলনায় সিংড়ার মানুষ ভালো আছে, শান্তিতে আছে। আপনাদের সহযোগিতা পেলে আগামীতে সিংড়াকে সন্ত্রাসমুক্ত ও শান্তির জনপদ হিসেবে গড়ে তুলব।
 
সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন সাখার সভাপতিত্বে এবং বিএনপি নেতা রফিকুল ইসলাম বুলেটের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শামীম হোসেন ভিপি প্রমুখ।
এর আগে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভা থেকে বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ মাঠে সমবেত হন। পরে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনুর নেতৃত্বে সেখান থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ শেষে কোর্ট মাঠ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত আলোচনা সভায় নেতাকর্মীরা অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়

পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়