ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুহানার লিপ-সিঙ্কে মুগ্ধ শাহরুখ, নিজেই মানলেন নিজের দুর্বলতা তৃতীয় বিয়ের চার মাসেই স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জঙ্গলে নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ স্ত্রীকে মৃত অবস্থায় পেয়ে মরদেহ টুকরো করার দাবি নরেশের স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৭ সদস্যকে হত্যার অভিযোগ ক্যাবচালকের বিরুদ্ধে রাবিতে ব্যাডমিন্টন কোর্ট নিয়ে সংঘর্ষ, তদন্তের নির্দেশ শেরপুরে জয় বাংলা স্লোগানে মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৫ রাজশাহী বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় দর্শনার্থীর ভিড়, বই বিক্রিতে হতাশা মান্দায় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীবাসীকে জেলা পরিষদ প্রশাসকের বাণী পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায় পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায় মাছচাষীকে গুলি, হাসপাতালে ভর্তি নগরীতে দুই ভাইকে অপহরণ করে টাকা আদায়, জুয়া অ্যাপসহ গ্রেপ্তার ১ পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইয়ের মাথা ফাটালো বড় ভাই নগরীজুড়ে মাদক কারবারি ও অনলাইন জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩০ রাজশাহী সিমান্তে ভারতীয় মদ, ট্যাবলেট ও চোরাচালানি পণ্য জব্দ নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক

  • আপলোড সময় : ০৬-১১-২০২৬ ০৭:৫০:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০৭:৫০:৫৮ অপরাহ্ন
শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক
রাজশাহী মহানগরীর ৩নং ওয়ার্ডে অবস্থিত হযরত শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজ আদায় শেষে তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। এ সময় তিনি মাদ্রাসা ও এতিমখানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে মাদ্রাসা ও এতিমখানার সার্বিক উন্নয়নে রাসিক প্রশাসকের সহযোগিতা কামনা করেন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এর পরিপ্রেক্ষিতে রাসিক প্রশাসক প্রতিষ্ঠানটির উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এরআগে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন নগরীর ৩ নম্বর ওয়ার্ডের দাশপুকুর বায়তুল ফালাহ্ জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজের পূর্বে মুসল্লীদের উদ্দেশে বক্তৃত্বা করেন। বক্তব্যে রাসিক প্রশাসক নগরীর পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

এ সময় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ সুমন, খতিব মাওলানা রবিউল ইসলাম ও কোষাধ্যক্ষ ইয়াসিন আলী, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি, ৩ নম্বর ওয়ার্ড পশ্চিম বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শামীম হোসেন স্বপন ও সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার পারভেজ রকি ও সোহেল রানা, ৩ নম্বর ওয়ার্ড পশ্চিম যুবদলের আহ্বায়ক মোবারক উদ্দিন পলাশ ও সদস্য সচিব মোহাম্মদ পলাশ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়

পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়