ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাবিতে ব্যাডমিন্টন কোর্ট নিয়ে সংঘর্ষ, তদন্তের নির্দেশ শেরপুরে জয় বাংলা স্লোগানে মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৫ রাজশাহী বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় দর্শনার্থীর ভিড়, বই বিক্রিতে হতাশা মান্দায় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীবাসীকে জেলা পরিষদ প্রশাসকের বাণী পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায় পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায় মাছচাষীকে গুলি, হাসপাতালে ভর্তি নগরীতে দুই ভাইকে অপহরণ করে টাকা আদায়, জুয়া অ্যাপসহ গ্রেপ্তার ১ পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইয়ের মাথা ফাটালো বড় ভাই নগরীজুড়ে মাদক কারবারি ও অনলাইন জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩০ রাজশাহী সিমান্তে ভারতীয় মদ, ট্যাবলেট ও চোরাচালানি পণ্য জব্দ নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার রাজশাহী বিভাগের চাষি ও কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মতবিনিময় আগামী ৮ নভেম্বর পর্যন্ত সরকারী ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের তিন দিন পর সোনামসজিদ বন্দরে কর্মবিরতি প্রত্যাহার, শুরু আমদানি-রপ্তানি প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার আগামী ২৩ ডিসেম্বর এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীবাসীকে জেলা পরিষদ প্রশাসকের বাণী

  • আপলোড সময় : ০৬-১১-২০২৬ ০৭:৪৭:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০৭:৪৭:১৪ অপরাহ্ন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীবাসীকে জেলা পরিষদ প্রশাসকের বাণী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীবাসীকে জেলা পরিষদ প্রশাসকের বাণী
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহী মহানগরীসহ জেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।

দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হয়। জাতীয় জীবনের সংকটময় মুহূর্তে এই দিনের ঘটনা আমাদের জাতীয় ঐক্য, দেশপ্রেম ও সম্মিলিত শক্তির গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।

তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধসহ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগকারী সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

বাণীতে তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব, দেশপ্রেম, জাতীয়তাবাদী দর্শন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উন্নয়ন, উৎপাদন, কৃষি, শিল্প, গ্রামীণ অর্থনীতি ও জাতীয় সংহতির ক্ষেত্রে তাঁর কর্মমুখী চিন্তাধারা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে।

তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল শিক্ষা হলো জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের মর্যাদা অক্ষুণ্ন রাখা। রাজনৈতিক ও সামাজিক মতপার্থক্য ভুলে দেশের বৃহত্তর স্বার্থে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে হবে।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, মানবিক, বৈষম্যহীন, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে সকলের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ লক্ষ্য অর্জনে মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পরিশেষে তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল বিভেদ ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশপ্রেম, জাতীয় ঐক্য, পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহী মহানগরীসহ জেলাবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং মহান আল্লাহর কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদা সমুন্নত রাখার প্রার্থনা করেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়

পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়