ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কার্নিভাল, সাম্বা আর ফুটবলের নান্দনিক মেলবন্ধন ও ব্রাজিলের সংস্কৃতি ‘হিট স্ট্রোক’ থেকে বাঁচতে খাবেন কোন পানীয় কান-এ গিয়েও সরব মৌনী! সূরজকে নিয়ে সপাটে কোন জবাব দিলেন অভিনেত্রী? বগুড়ায় ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে স্কুলছাত্রকে হত্যা মহানগরীতে জীবন বীমার উন্নয়ন ম্যানেজারের বিরুদ্ধে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ১০১টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করলেন আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট গাছের সঙ্গে বাঁধা দেহ, পায়ের কাছে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা বন্ধুদের সঙ্গে পুকুরে নেমে দুই ভাইয়ের মৃত্যু সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে সবার চাওয়ার অপমৃত্যু ঘটেছে: শিশির মনির হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলতে বলতে উত্তেজিত হয়ে পড়লেন নেতানিয়াহু, ক্ষুব্ধ ‘বন্ধুর’ সিদ্ধান্তে প্রাইমারি পর্যায়ের এই টুর্নামেন্ট থেকে জাতীয় পর্যায়ের ভালো ভালো খেলোয়ার বেরিয়ে আসবে: বিভাগীয় কমিশনার রামিসা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলতি মাসের প্রথম ২০ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২৬২ কোটি ডলার রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমীকসহ ৩জন নিহত কোরবানির পশুর চামড়া সংরক্ষণ এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ইমামগণের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দ্রুতই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মোহরে অনুষ্ঠিত হলো কৃষিপ্রাণবৈচিত্র্য উৎসব সিংড়া উপজেলা আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত রাসিক প্রশাসকের উদ্যোগে প্রথমবারের মতো নগরবাসীকে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার প্রদান কার্যক্রম শুরু

এশিয়ান কাপের টিকিট পেয়েছে বাংলাদেশসহ যেসব দল

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ১০:০৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ১০:০৩:৩২ অপরাহ্ন
এশিয়ান কাপের টিকিট পেয়েছে বাংলাদেশসহ যেসব দল ছবি: সংগৃহীত
২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপের মূল। যেখানে অংশ নেওয়ার টিকিট পেয়েছে বাংলাদেশের মেয়েরা। এই টুর্নামেন্টটি ২০২৭ সালের নারী বিশ্বকাপ ও ২০২৮ অলিম্পিকের বাছাইপর্ব হিসেবেও কাজ করবে। ফলে বাংলাদেশের মেয়েদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

টানা তিন ম্যাচ জিতে এশিয়ান কাপ বাছাইপর্বে ‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বাহরাইনকে ৭-০, স্বাগতিক মিয়ানমারকে ২-১ এবং তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে শীর্ষে থেকেই মূল পর্বে জায়গা করে নিয়েছে মেয়েরা। 

এই টুর্নামেন্টে অংশ নিবে মোট ১২টি দল। যেখানে আয়োজক হিসেবে খেলবে অস্ট্রেলিয়া, র‍্যাঙ্কিংয়ে যাদের অবস্থান ১৫ নম্বরে। এ ছাড়া ২০২২ এশিয়ান কাপের শীর্ষ তিন দল হিসেবে বাছাইপর্বে না খেলেই জায়গা করে নিয়েছে চীন (১৭), দক্ষিণ কোরিয়া (২১), এবং জাপানও (৭)। 

বাকি আটটি দল বাছাইপর্ব পেরিয়ে আসবে। যার মধ্যে কেবল এ গ্রুপের খেলা বাকি রয়েছে। 

বাছাইপর্বে ‘বি’ গ্রুপে ৪ ম্যাচের ৪টিতে জিতে এশিয়ান কাপের টিকিট পেয়েছে ভারত। গ্রুপ ‘ডি’–তে সব ম্যাচ জিতে শীর্ষে থেকে এশিয়ান কাপে যাওয়া চীনা তাইপের অবস্থান র‍্যাঙ্কিংয়ে ৪২। ৩৭ নম্বরে থাকা ভিয়েতনাম গ্রুপ ‘ই’ থেকে পেয়েছে শতভাগ সাফল্য।

গ্রুপ ‘এফ’–এ বাজিমাত করেছে উজবেকিস্তান। নেপালকে টাইব্রেকারে ৪–২ গোলে হারিয়ে এশিয়ান কাপের টিকিট পেয়েছে ৫১তম র‍্যাঙ্কিংধারী উজবেকিস্তান। আর সর্বশেষ গ্রুপ ‘এইচ’ থেকে শতভাগ সাফল্য নিয়ে এশিয়ান কাপের টিকিট পেয়েছে র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা উত্তর কোরিয়া।

এই ১১ দল ছাড়া এশিয়ান কাপের টিকিট পাবে আরও একটি দল। গ্রুপ ‘এ’তে থাকা সেই দলগুলোর খেলা এখনো মাঠে গড়ায়নি। আগামীকাল ভুটান–সিঙ্গাপুর ম্যাচ দিয়ে শুরু হবে এই গ্রুপ পর্বের লড়াই, শেষ হবে ১৯ জুলাই। এই গ্রুপের অন্য তিন দল হলো ইরান, জর্দান ও লেবানন।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীতে জীবন বীমার উন্নয়ন ম্যানেজারের বিরুদ্ধে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

মহানগরীতে জীবন বীমার উন্নয়ন ম্যানেজারের বিরুদ্ধে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ