ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির অভিযানে ২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় নকল সাপ্লিমেন্ট কারখানার সন্ধান, দুই ট্রাক পণ্য ধ্বংস বাঘা ও চারঘাটে ট্যাপেন্টাডল ও এস্কাফসহ গ্রেপ্তার ৩ দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ধর্ষণ ও যৌন নিপীড়নের চার অভিযোগে দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড কমলনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার দেশজুড়ে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী সুহানার লিপ-সিঙ্কে মুগ্ধ শাহরুখ, নিজেই মানলেন নিজের দুর্বলতা তৃতীয় বিয়ের চার মাসেই স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জঙ্গলে নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ স্ত্রীকে মৃত অবস্থায় পেয়ে মরদেহ টুকরো করার দাবি নরেশের স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৭ সদস্যকে হত্যার অভিযোগ ক্যাবচালকের বিরুদ্ধে রাবিতে ব্যাডমিন্টন কোর্ট নিয়ে সংঘর্ষ, তদন্তের নির্দেশ শেরপুরে জয় বাংলা স্লোগানে মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৫ রাজশাহী বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় দর্শনার্থীর ভিড়, বই বিক্রিতে হতাশা মান্দায় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীবাসীকে জেলা পরিষদ প্রশাসকের বাণী

তিন দিন পর সোনামসজিদ বন্দরে কর্মবিরতি প্রত্যাহার, শুরু আমদানি-রপ্তানি

  • আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০৯:৩৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৯:৩৩:২০ অপরাহ্ন
তিন দিন পর সোনামসজিদ বন্দরে কর্মবিরতি প্রত্যাহার, শুরু আমদানি-রপ্তানি তিন দিন পর সোনামসজিদ বন্দরে কর্মবিরতি প্রত্যাহার, শুরু আমদানি-রপ্তানি
টানা তিন দিন কর্মবিরতির পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আন্দোলন প্রত্যাহার করেছেন কর্মচারীরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সংশ্লিষ্ট পক্ষগুলোর এক সভায় কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। এরপর বন্দরে পুনরায় শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন জানান, কাস্টমস, সিঅ্যান্ডএফ এজেন্ট, কর্মচারী ও পানামা পোর্ট লিংক লিমিটেডের প্রতিনিধিদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৫ দিনের মধ্যে কর্মচারীদের দাবিদাওয়া নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা কর্মবিরতি প্রত্যাহার করেন।

উল্লেখ্য, কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে কর্মচারীদের কার্ড আটকে রাখা, ফাইল জমা দিতে হয়রানি এবং পণ্য খালাসে অযৌক্তিক বাধা সৃষ্টির অভিযোগ তুলে গত মঙ্গলবার থেকে কর্মবিরতি শুরু করেন আন্দোলনকারীরা। এতে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়

পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়