দক্ষিণী সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। একটি তেলুগু সিনেমায় নিজের মামাকে বিয়ে করার দৃশ্যে অভিনয় করতে হয়েছিল তাঁকে। এমনকি নিজের চেয়ে অনেক বেশি বয়সী অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যেও অভিনয় করতে হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব অভিজ্ঞতার কথা তুলে ধরেন অভিনেত্রী।
ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাধিকা জানান, ওই তেলুগু সিনেমায় কাজ করা তাঁর জন্য বেশ অস্বস্তিকর ছিল। ছবিটির কোনো কিছুই তাঁর ভালো লাগেনি। বিশেষ করে গল্পের বিষয়বস্তু ও অভিনয়ের পরিবেশ নিয়ে আপত্তি ছিল তাঁর।
সাক্ষাৎকারে রাধিকা বলেন, একটি তেলুগু ছবিতে তাঁর চরিত্রকে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল। এ সময় অনুষ্ঠানে উপস্থিত অভিনেত্রী কীর্তি সুরেশ জানান, তামিল ও তেলুগু সংস্কৃতিতে মামাকে বিয়ে করার রীতি রয়েছে।
ওই সিনেমার আরও কিছু বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাধিকা। তিনি বলেন, নিজের চেয়ে অনেক বেশি বয়সী একজন অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে হয়েছিল তাঁকে। তাঁর মতে, পুরো বিষয়টির মধ্যে পুরুষতান্ত্রিক মানসিকতার প্রতিফলন ছিল। সেই পরিবেশে কাজ করাই ছিল তাঁর কাছে সবচেয়ে কঠিন।
যদিও সিনেমাটির নাম সরাসরি প্রকাশ করেননি রাধিকা, তবে নেটিজেনদের ধারণা, তিনি ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘লেজেন্ড’ সিনেমার কথা বলেছেন। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন নন্দমুরি বালাকৃষ্ণ।
রাধিকার মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অভিনেত্রীর বক্তব্যের সঙ্গে একমত হতে পারেননি তাঁর ভক্তদের একাংশ। তাঁদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, চিত্রনাট্য বা সহশিল্পীর বয়স নিয়ে আপত্তি থাকলে সিনেমাটিতে অভিনয়ের আগেই বিষয়টি জানানো উচিত ছিল।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি নন্দমুরি বালাকৃষ্ণ। রাধিকা আপ্তেও তাঁর বক্তব্যের বিষয়ে নতুন করে কোনো প্রতিক্রিয়া জানাননি।

বিনোদন ডেস্ক