ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই কন্যার আকুতি প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দি বিএনপি নেতা রেন্টুর পরিবারের পাশে রাসিক প্রশাসক কাটাখালিতে বিপুল পরিমাণ গাঁজা ও ট্যাপেন্টাডল সহ দুই কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার মোহনপুরে বিপুল পরিমান হেরোইন সহ মাদক কারবারী গ্রেফতার নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২০ লালপুরে মাজার ও মসজিদে চুরি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ‘পেদ্দি’-তে জাহ্নবীর শরীরী দৃশ্য নিয়েও আপত্তি প্রকাশ করলেন রশ্মিকা? যুবদলের কেন্দ্রীয় নেতা কামাল আনোয়াররর রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন রাণীশংকৈলে পূজামণ্ডপে এমপি জাহিদ, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় রাণীশংকৈলে পুরোনো সেতু যেন মরণফাঁদ! আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। শিমুলের ক্যান্সার চিকিৎসা অনিশ্চিত, বাঁচার আকুতি পুঠিয়ায় সরকারি রাস্তার ১৪টি মেহগনি গাছ কাটার অভিযোগ, নীরব প্রশাসন হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান কাতার-ফ্রান্সের যুক্তরাষ্ট্র-ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে রাজি পুতিন ধেয়ে আসছে সুপার টাইফুন চাম্পি ভারতে ছিনতাইয়ের নতুন কৌশল, নগদ না পেলে অ্যাপে লোন কেন এই শিরশ্ছেদ, সৌদিতে নজরুল-সুইটির মৃত্যুদণ্ডে ক্ষুব্ধ শ্রীলেখা রাশমিকা-বিজয় মুখ খুললেন প্রেম ও বিয়ে নিয়ে

বিশ্ববাজারে চালের দাম নিম্নমুখী, দেশের বাজারে ঊর্ধ্বমুখী

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ১০:০০:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ১০:০০:৪৫ অপরাহ্ন
বিশ্ববাজারে চালের দাম নিম্নমুখী, দেশের বাজারে ঊর্ধ্বমুখী ছবি: সংগৃহীত
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা জানিয়েছে, চাহিদা কমায় বিশ্ববাজারে নিম্নমুখী চালের মতো খাদ্যশস্যের দর। জুনে আন্তর্জাতিক বাজারে বাসমতিসহ বিভিন্ন জাতের চালের চাহিদা কমেছে। এতে দানাদার এই খাদ্যশস্যের দাম কমেছে শূন্য দশমিক ৮ শতাংশ। অথচ দেশের বাজারে চালের দাম ঊর্ধ্বমুখী। বাজারে চালের কোনো সরবরাহ সংকট নেই। বাড়েনি চাহিদাও। পরিবহন ব্যয় বা শ্রমিকের মজুরি বাড়ার তথ্যও নেই তাদের কাছে।

টিসিবির হিসাবে, গত জুন মাসে দেশের বাজারে কেজিতে ৭ থেকে ৮ টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। মিনিকেট বিক্রি হচ্ছে ৮২ থেকে ৮৫ টাকায়। ৫৬ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি মোটা চাল। 

এ বিষয়ে ক্যাবের সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, অন্য সময় ধাপে ধাপে ১-২ টাকা করে চালের দাম বাড়লেও, এবার ভরা মৌসুমে হঠাৎ করে দাম বেড়ে গেছে। এই সময়টাতে কোনো বছর দাম বাড়ে না। ব্যবসায়ীরা ধানের দাম, শ্রমিক খরচসহ নানা অজুহাতে দাম বাড়াচ্ছেন।

ক্যাবের সহ-সভাপতি বলেন, সিন্ডিকেটের হাতে নিত্যপণ্যের বাজার জিম্মি। রাজনৈতিক পট পরিবর্তন হলেও ব্যবসায়ীদের মানসিকতা বদলায়নি। তারা খোলস পরিবর্তন করেছে মাত্র। বাজার সিন্ডিকেট একই রয়ে গেছে। গুটিকয়েক অসাধু ব্যবসায়ী বাজারকে অস্থির করে তুলছে।

তিনি আরও বলেন, অসাধু ব্যবসায়ীরা সবসময়ই পণ্যের দাম বাড়ানোর পাঁয়তারায় থাকে। সময়-সুযোগ পেলেই তারা দাম বাড়িয়ে দেয়। চালের দাম বাড়ানোর ক্ষেত্রে চালকল মালিক ও ব্যবসায়ী একে অপরকে দুষে থাকেন। তবে উভয়েই দাম বাড়ানোর প্রতিযোগিতায় থাকেন।
 
চালের দাম বাড়ার সত্যতা নিশ্চিত করে ব্যবসায়ী রাকিব বলেন, ঈদের পরে হঠাৎ করেই বেড়ে গেছে দাম। অথচ বাজারে সরবরাহ স্বাভাবিক রয়েছে। 

এ অবস্থায় ভোক্তাকে স্বস্তি দিতে সরকারি তদারকি বাড়ানোর পরামর্শ দিয়ে কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম খান বলেন, কিছু অসাধু চালকল মালিক, বড় ব্যবসায়ী ও করপোরেট হাউজের মালিকদের কারসাজিতে অস্থির হয়েছে চালের বাজার। সরকার মনিটরিং ব্যবস্থা জোরদার করলে বাজারে চালসহ অন্যান্য পণ্যের অবৈধ মজুত কমবে। দামও কমে আসবে।

পর্যাপ্ত সরবরাহ থাকায় নিম্নমুখী ভুট্টা, জোয়ার ও বার্লির বাজার। মে মাসের তুলনায় জুনে দাম কমেছে, এক দশমিক পাঁচ শতাংশ। তবে কিছুটা বেড়েছে গমের দর। আবহাওয়া অনুকূলে থাকায় বাড়তে পারে চিনির উৎপাদন। এতেই টানা ৪ মাসের ধারাবাহিকতায় জুনেও চিনির দাম কমেছে ৫ দশমিক ২ শতাংশ। ২০২১ সালের এপ্রিলের পর আন্তর্জাতিক বাজারে চিনির দাম সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

তবে এফএও জানায়, দুগ্ধজাত পণ্য, মাংস ও ভোজ্যতেলের বাড়তি দরের প্রভাবে মে মাসের তুলনায় জুনে বিশ্ববাজারে সার্বিকভাবে খাদ্যের দাম বেড়েছে দশমিক ৫ শতাংশ। বছর ব্যবধানে যা ৫ দশমিক ৮ শতাংশ বেশি। আর বিশ্বব্যাপী সয়া, রেপসিড ও পাম তেলের ঊর্ধ্বমুখী চাহিদায় ভোজ্যতেলের দাম বেড়েছে  ২ দশমিক ৩ শতাংশ। এর মধ্যে পাম তেলের দামই বেড়েছে প্রায় ৫ শতাংশ। তবে ভালো ফলনের পূর্বাভাসে কমেছে সূর্যমুখী তেলের দর। এদিকে চাহিদার তুলনায় অপর্যাপ্ত সরবরাহের কারণে সব ধরনের মাংসের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়েছে।

এ ছাড়া, চাহিদার বিপরীতে যোগান কম থাকায় জুনে দুগ্ধজাত পণ্যের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়েছে। এর মধ্যে মাখনের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় উঠেছে। তিন মাস ধরে বাড়ছে পনিরের দামও। তবে চাহিদা কমে যাওয়ায় গুঁড়া ‍দুধের দাম পড়েছে ২ দশমিক ৩ শতাংশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক

রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক