ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোপনে বিয়ে করলেন আলোচিত মডেল সুবাহ আমি নির্বাচনে হারিনি, পদত্যাগ করব না: মমতা অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে এখন অপরাধ বেশি হচ্ছে : হাসনাত আবদুল্লাহ হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু নারায়ণগঞ্জে অভিযানে হামলা, র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম পকেটে চিপস, ভেতরে ১ হাজার ইয়াবা টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেললো বাংলাদেশ পায়ের পেশিতে টান, হাঁটতে গেলে যন্ত্রণা, ওষুধে নয় ব্যথা সারবে সহজ কিছু ব্যায়ামে মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক কারবারী গ্রেফতার শুষ্ক-রুক্ষ চুলের যত্ন দরকার ধাপে ধাপে, কী ভাবে নোয়াখালীতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ ‘অপ্রয়োজনীয়’ চুম্বনদৃশ্যে আপত্তি, পাননি প্রাপ্য পারিশ্রমিকও নৌহীদ! ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা গোদাগাড়ীতে নদীভাঙন এলাকা পরিদর্শনে সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কারকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক ইরানের বন্দরে একের পর এক জাহাজে আগুন! লেবাননে মুহুর্মুহু হামলা ইজরায়েলের মান্দায় নৃগোষ্ঠী নারীদের মাঝে ছাগল বিতরণ গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের পশ্চিমবঙ্গে বিজেপির টিকিটে নির্বাচনে জিতলেন গৃহকর্মী কলিতা মাঝি নগরীতে দেশী চোলাই মদ, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৫

রাজধানীতে শিক্ষার্থীসহ দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৯:৫৫:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৯:৫৫:১৬ অপরাহ্ন
রাজধানীতে শিক্ষার্থীসহ দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রতিকী ছবি
রাজধানীতে পৃথক ঘটনায় খিলগাঁওয়ের তিলপাড়া ও বাড্ডার আনন্দনগর এলাকায় এক শিক্ষার্থীসহ দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (৬ জুলাই) সকালে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- আনিসা আক্তার লাইজু (২১) ও ইয়াসমিন আক্তার রিমা (২৯)।

খিলগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আল-আমিন জানান, আমরা খবর পেয়ে খিলগাঁও তিলপাড়ার একটি বাসা থেকে আনিসা আক্তার নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, আমরা জানতে পেরেছি স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন আনিসা আক্তার। পরে আমাদের খবর দিলে আমরা গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠাই। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের বাবা মুজিবুর রহমান জানান, আমার মেয়ের দেড় মাস আগে ফয়সাল আহমেদের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। আমার মেয়ে তেজগাঁও মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। আমরা জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী কথা কাটাকাটির এক পর্যায়ে আমার মেয়ে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আমাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার সাহাপুর গ্রামে। বর্তমানে আমার মেয়ে খিলগাঁও তিলপাড়ার ১৯ নম্বর রোডের ৪৯/ ১ নম্বর বাসায় স্বামী ফয়সাল আহমেদের সঙ্গে থাকতো।

এদিকে, বাড্ডার আনন্দনগর এলাকায় গলায় ফাঁস দিয়ে এক নারী আত্মহত্যা করেছেন।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকিয়া সোমা জানান, আমরা খবর পেয়ে আনন্দনগর এলাকার একটি টিনশেড বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, আমরা পরিবারে সঙ্গে কথা বলে জানতে পারি ইয়াসমিন একটা কোম্পানিতে চাকরি করতেন। মানসিকভাবে হতাশাগ্রস্থ হয়ে নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত বরিশাল জেলার গৌরনদী থানার হযরত বাইতগাতি এলাকার মমিনুল হকের মেয়ে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
গোদাগাড়ীতে নদীভাঙন এলাকা পরিদর্শনে সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান

গোদাগাড়ীতে নদীভাঙন এলাকা পরিদর্শনে সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান