সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র ও আটটি ওয়াকিটকি সেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
এসআরবি-১২, সিরাজগঞ্জের উদ্যোগে এসব অভিযান পরিচালনা করা হয়। গত ১ নভেম্বর এসআরবির পৃষ্ঠপোষকতায় সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থী আত্মসমর্পণ করেন। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরবর্তী সময়ে সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
এসআরবি জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক