ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী শিগগিরই আসছে দুই লম্বা ছুটির সুযোগ নতুন এক দেশে হামলা চালাল ইরানের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিতে ভয়াবহ হামলা ইরানের, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ

বাঘায় গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ০৯:৪৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ০৯:৪৮:১১ অপরাহ্ন
বাঘায় গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা বাঘায় গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
রাজশাহীর বাঘায় সাদেক হোসেন (৫০) নামের এক গরু-ছাগলের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয় বাড়ির পাশের আমবাগানে।

মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১১টার দিকে আরিফপুর গ্রামে একটি আমবাগান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাদেক ওই গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।

বাঘা থানা সূত্রে জানা যায়, নিহত ব্যবসায়ীর শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং পেটে ছুরিকাঘাতে নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। হত্যাকান্ড পর সাদেকের সৎ ভাই কামাল হোসেন পলাতক রয়েছেন এবং তার মোবাইলও বন্ধ রয়েছে। প্রাথমিকভাবে তাকে প্রধান সন্দেহভাজন হিসেবে ধরা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য কামালের স্ত্রী, ছেলে এবং সাদেকের এক বোনকে থানায় নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, সাদেক ও কামাল দু’জনই মাদকাসক্ত ছিলেন। কয়েকদিন আগে মাতাল অবস্থায় সাদেক তার সৎ ভাইকে গালিগালাজ করেছিলেন বলে জানা গেছে, সেই জেরেই এই হত্যাকাÐ ঘটতে পারে বলে ধারনা করছেন তারা।

বাঘা থানার ওসি আ.ফ.ম আছাদুজ্জামান জানান, নিহত ব্যবসায়ীর  মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক), হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, হত্যার রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে। এ ব্যপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক