ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে সারের সংকট নেই, মজুত ৩৫ শতাংশ বেশি: কৃষিমন্ত্রী পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬-এ ফিরছেন জনি ডেপ? জ্যাক স্প্যারো হওয়ার ইঙ্গিত অভিনেতার ট্রাম্পকে বিপজ্জনক বর্জ্য আখ্যা, ইরানি দূতাবাসের মিম-ব্যঙ্গ সরঞ্জাই ইউপি নির্বাচনে মতি সকলের কাছে দোয়া প্রত্যাশী ইউএনওর সহযোগিতায় রাণীশংকৈলে নবজাতকের জন্ম, মানবিকতার দৃষ্টান্ত স্থাপন ‘বাষ্পস্নান’ করতে গিয়ে কী ঘটে জাহ্নবী কপূরের? কেন জ্ঞান হারাতে বসেন অভিনেত্রী চুলে হলুদও মাখা যায়? পাতলা চুল ঘন করতে বা টাকে চুল গজাতে উপকারী, মাখার ৫ কৌশল আছে পরমাণু বিস্ফোরণ হলে এসি বন্ধ করুন! ট্রাম্পের হুঁশিয়ারির মাঝে ভিডিয়ো দিয়ে নাগরিকদের সাবধান করল ইরান রাসিক প্রশাসকের সঙ্গে ফল ব্যবসায়ী সংগঠনের সৌজন্য সাক্ষাৎ কন্ডোম নয়, পুরুষের জন্য জন্মনিয়ন্ত্রক বড়ি! ৮ ঘণ্টার জন্য থামবে শুক্রাণুর গতি, ক্ষতি হবে না পুরুষত্বের মা হওয়ার পরে ওজন কমাতে ব্যায়াম শুরু করেছেন? যে মারাত্মক ভুলটি প্রায় সকলেই করেন, কী ভাবে তা এড়াবেন প্রথম বার কলকাতায় ‘গুলাবি কুইন’ জৈসমীন! শীতের সন্ধ্যায় শহরে গানের আসর, টিকিটের দাম কত? এসআরবির নতুন মহাপরিচালক হলেন রুয়েটের সাবেক শিক্ষার্থী ফারুক আহম্মেদ ‘দো পেগ পি কে’, কাকভোরে নতুন রূপে চমকে দিলেন সালমান! সেই সঙ্গে সমালোচিতও হলেন ‘ভাইজান’ ‘যতক্ষণ না পারছি, মহড়া করতে দাও’, ‘তু মিল জায়ে’-র নাচ তুলতে গিয়ে কী অভিজ্ঞতা হয়েছিল শাহরুখের? বাঘায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদক জব্দ সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার মোহনপুর থানায় নবাগত ওসি আতিকুর রহমানের যোগদান চট্টগ্রামে মুমিন হত্যা মামলার প্রধান আসামি কুমিল্লায় গ্রেপ্তার সিংড়ায় মরহুমা খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মাদকাসক্ত স্বামীর দেওয়া আগুনে দগ্ধের ৪ দিন পর গৃহবধূর মৃত্যু

  • আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০৬:৪৫:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০৬:৪৫:৪৮ অপরাহ্ন
মাদকাসক্ত স্বামীর দেওয়া আগুনে দগ্ধের ৪ দিন পর গৃহবধূর মৃত্যু মাদকাসক্ত স্বামীর দেওয়া আগুনে দগ্ধের ৪ দিন পর গৃহবধূর মৃত্যু
ব্রাক্ষণবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে চারদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর মারা গেছেন তিন সন্তানের জননী ইখতারা সরকার (৩০) নামে এক নারী।

বুধবার (৪ নভেম্বর) সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় অভিযুক্ত স্বামী জাহাঙ্গীর মিয়া ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

নিহত ইখতারা আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামের ঈদন সরকারের মেয়ে। তার স্বামী জাহাঙ্গীর মিয়ার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়। প্রায় ১৫ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, প্রায় এক বছর ধরে মাদকাসক্ত হয়ে পড়েন জাহাঙ্গীর। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। স্ত্রীকে মারধরও করতেন তিনি। একপর্যায়ে দেড় মাস আগে স্বামীর নির্যাতনের শিকার হয়ে দুই বছর বয়সী ছেলেকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন ইখতারা।

স্বজনদের ভাষ্য, ঘটনার আগের দিন শুক্রবার ছোট ছেলেকে নিতে শ্বশুরবাড়িতে আসেন জাহাঙ্গীর। এ সময় স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরদিন ৩১ অক্টোবর ভোরে ইখতারার মা ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হলে সেই সুযোগে ঘরে প্রবেশ করেন জাহাঙ্গীর। পরে বিছানায় ঘুমিয়ে থাকা ইখতারার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করেন।

এ ঘটনায় ইখতারার গলা, কণ্ঠনালীসহ শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায়। প্রথমে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হলেও অবস্থার অবনতি হওয়ায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তার মৃত্যু হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশে সারের সংকট নেই, মজুত ৩৫ শতাংশ বেশি: কৃষিমন্ত্রী

দেশে সারের সংকট নেই, মজুত ৩৫ শতাংশ বেশি: কৃষিমন্ত্রী