বিজ্ঞান ও প্রযুক্তিতে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণার আগ্রহ বাড়াতে জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘বিজ্ঞান মেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) আয়োজিত এ মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের চারটি ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের ৪০টি প্রকল্প প্রদর্শিত হয়।
‘Innovate | Explore | Build a Sustainable Future প্রতিপাদ্যে আয়োজিত মেলায় শরীয়তপুরের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
মেলা পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জসিম উদ্দিন, ট্রেজারার অধ্যাপক আব্দুল খালেকসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত প্রকল্পের কার্যপদ্ধতি ও সম্ভাবনা তুলে ধরেন। অতিথিরা তাঁদের উদ্যোগের প্রশংসা করেন এবং গবেষণায় উৎসাহ দেন।
আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা প্রকল্পের অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হবে।
মেলায় স্পন্সর হিসেবে সহযোগিতা করছে বেসিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড, অ্যালবাট্রস এডুকেশন ও ন্যাশনাল ব্যাংক পিএলসি।

নিজস্ব প্রতিবেদক