ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুর থানায় নবাগত ওসি আতিকুর রহমানের যোগদান চট্টগ্রামে মুমিন হত্যা মামলার প্রধান আসামি কুমিল্লায় গ্রেপ্তার সিংড়ায় মরহুমা খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন স্ত্রীর কাটা মাথা কোলে নিয়ে মন্দিরে প্রার্থনা নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ‘ট্রাম্পকে তুলে ডাস্টবিনে ফেলার’ ভিডিও ভাইরাল, যা জানা যাচ্ছে দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম সরকারি সফরে রাজশাহীতে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রী চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা দেবে জাইকা উচ্চশব্দে টিভি দেখায় শিশুসন্তানকে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন মাদকাসক্ত স্বামীর দেওয়া আগুনে দগ্ধের ৪ দিন পর গৃহবধূর মৃত্যু জেড. এইচ. সিকদার বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান মেলা, প্রদর্শিত ৪০ প্রকল্প মহাদেবপুরে ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই রাবিতে পর্যটন ও খাবারের উৎসব, চার দিন চলবে বর্ণিল আয়োজন কিশোরের লুঙ্গিতে রক্তের দাগ থেকে মিলল মতিনের নাম, বেধড়ক পিটুনি শিশুছাত্রীকে যৌন নিপীড়ন, মাদরাসাশিক্ষকের রুমে মিলল উত্তেজক হালুয়া-তন্ত্রমন্ত্রের বই নাটোরে গ্রেপ্তার এড়াতে ঘরের সিলিংয়ে লুকিয়েও শেষ রক্ষা হলো না মারুফের নগরীজুড়ে মাদক কারবারি-সহ গ্রেপ্তার ৩১ রাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৬৮ শিক্ষার্থী ও ৬ শিক্ষক চার দিনের সফরে রাজশাহী, নাটোর ও সিরাজগঞ্জ যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

নগরীজুড়ে মাদক কারবারি-সহ গ্রেপ্তার ৩১

  • আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০৬:১৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০৬:১৯:৩৮ অপরাহ্ন
নগরীজুড়ে মাদক কারবারি-সহ গ্রেপ্তার ৩১ নগরীজুড়ে মাদক কারবারি-সহ গ্রেপ্তার ৩১
রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন থানার পৃথক অভিযানে সাতজন মাদক কারবারি ও একজন মাদকসেবী সহ ৩১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) মহানগরীর চন্দ্রিমা, পবা, বেলপুকুর, বোয়ালিয়া, কর্ণহার ও মতিহার থানা পুলিশ এসব অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৮০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

বুধবার বিকালে এ তথ্য নিশ্চিদ করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, নগরীর চন্দ্রিমা থানার বালানগর এলাকা থেকে ৭০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ১৬ হাজার ৫০০ টাকা সহ আনিসুর রহমান (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর স্ত্রী শিরিনা বেগম পালিয়ে যায়।

পবা থানার দুয়ারী গ্রাম থেকে ১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ সুমন আলী (৩৫) ও আল-আমিন (২৭) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া বেলপুকুর থানার দক্ষিণ জামিরা এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ নয়ন আলীকে(৪৬) গ্রেপ্তার করা হয়। বোয়ালিয়া থানার শিরোইল পুলিশ ফাঁড়ির অভিযানে ৫০ গ্রাম গাঁজা সহ মনির (২২) ও লিটন (২০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে কর্ণহার থানার স্বরমংলা গ্রাম থেকে ২০ গ্রাম গাঁজাসহ ফয়সাল রহমানকে (২৫) গ্রেপ্তার করা হয়। মতিহার থানার খোঁজাপুর পশ্চিমপাড়া এলাকায় গাঁজা ও ট্যাপেন্টাডল সেবনের অভিযোগে রুমনকে (২৮) গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাতক এক নারীকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে, একই দিনে নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ছয়জন, মাদক মামলায় ছয়জন এবং অন্যান্য মামলায় ১১ জনসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারি সফরে রাজশাহীতে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রী

সরকারি সফরে রাজশাহীতে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রী