ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুর থানায় নবাগত ওসি আতিকুর রহমানের যোগদান চট্টগ্রামে মুমিন হত্যা মামলার প্রধান আসামি কুমিল্লায় গ্রেপ্তার সিংড়ায় মরহুমা খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন স্ত্রীর কাটা মাথা কোলে নিয়ে মন্দিরে প্রার্থনা নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ‘ট্রাম্পকে তুলে ডাস্টবিনে ফেলার’ ভিডিও ভাইরাল, যা জানা যাচ্ছে দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম সরকারি সফরে রাজশাহীতে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রী চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা দেবে জাইকা উচ্চশব্দে টিভি দেখায় শিশুসন্তানকে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন মাদকাসক্ত স্বামীর দেওয়া আগুনে দগ্ধের ৪ দিন পর গৃহবধূর মৃত্যু জেড. এইচ. সিকদার বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান মেলা, প্রদর্শিত ৪০ প্রকল্প মহাদেবপুরে ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই রাবিতে পর্যটন ও খাবারের উৎসব, চার দিন চলবে বর্ণিল আয়োজন কিশোরের লুঙ্গিতে রক্তের দাগ থেকে মিলল মতিনের নাম, বেধড়ক পিটুনি শিশুছাত্রীকে যৌন নিপীড়ন, মাদরাসাশিক্ষকের রুমে মিলল উত্তেজক হালুয়া-তন্ত্রমন্ত্রের বই নাটোরে গ্রেপ্তার এড়াতে ঘরের সিলিংয়ে লুকিয়েও শেষ রক্ষা হলো না মারুফের নগরীজুড়ে মাদক কারবারি-সহ গ্রেপ্তার ৩১ রাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৬৮ শিক্ষার্থী ও ৬ শিক্ষক চার দিনের সফরে রাজশাহী, নাটোর ও সিরাজগঞ্জ যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

তানোরে ডিলার-কৃষি কর্মকর্তার যোগসাজশে সার পাচার, বিক্ষুব্ধ কৃষক

  • আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০৫:৫৭:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০৫:৫৭:৩৪ অপরাহ্ন
তানোরে ডিলার-কৃষি কর্মকর্তার যোগসাজশে সার পাচার, বিক্ষুব্ধ কৃষক তানোরে ডিলার-কৃষি কর্মকর্তার যোগসাজশে সার পাচার, বিক্ষুব্ধ কৃষক
রাজশাহীর তানোরে সাধারণ কৃষকদের বঞ্চিত করে রাতের আঁধারে কালোবাজারে শতাধিক বস্তা সরকারি সার পাচারের গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় এক উপসহকারী কৃষি কর্মকর্তা ও দুই সার ডিলারের বিরুদ্ধে। গত রোববার (১ নভেম্বর) সন্ধ্যার পর তানোরের পাঁচন্দর যোগিশো এলাকার সারের গুদাম থেকে পবা উপজেলার দুয়ারী বাজারে এই সার পাচার করা হয়। এ সময় স্থানীয় কৃষকেরা বাধা দেওয়ার চেষ্টা করলেও রাজনৈতিক প্রভাবে তা ব্যর্থ হয়, যা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

স্থানীয় কৃষক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তানোর উপজেলার বিসিআইসি সার ডিলার প্রণব সাহা (প্রাইম ট্রেডার্স) ও বিএডিসির সার ডিলার সৈয়ব আলীর কাছ থেকে শতাধিক বস্তা ডিএপি, টিএসপি ও এমওপি সার ক্রয় করেন পবা উপজেলার দুয়ারী বাজারের মেসার্স শ্যামা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী সাইফুর রহমান শ্যামা। শ্যামা পবা উপজেলা কৃষকলীগের সাবেক প্রচার সম্পাদক এবং রাজনৈতিক পট পরিবর্তনের পর গ্রেফতার এড়াতে বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। অভিযোগ উঠেছে, তানোর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলামের বিশেষ সহায়তায় এই কালোবাজারি ব্যবসা দেদারসে চলছে। তবে, পাচারের সার দুয়ারীতে নেয়া হয়নি তানোরেই রয়েছে বলে শ্যামা দাবি করেছেন।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, “আমরা দিনরাত লাইনে দাঁড়িয়েও চাহিদামতো সরকারি সার পাচ্ছি না। অথচ কৃষি অফিসের কিছু অসাধু কর্মকর্তা পেছনের দরজা দিয়ে রাজনৈতিক প্রভাবশালী ও কালোবাজারিদের কাছে রাতের আঁধারে সার বিক্রি করে দিচ্ছেন।কৃষকেরা আরো বলেন,খোদ কৃষি কর্মকর্তা নিজেই বিভিন্ন ডিলারের কাছে তদ্বির করেছেন গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতাসহ বিশেষ ব্যক্তিদের বেশী করে সার দিতে।

উপজেলার বিনোদপুর গ্রামের কৃষক আব্দুল মান্নান বলেন, বিশেষ সুবিধার বিনিময়ে ডিলার ও উপসহকারী কৃষি কর্মকর্তা মিলে কৃষকদের জন্য বরাদ্দকৃত সার রাতের অন্ধকারে শ্যামার নির্ধারিত স্থানে পৌঁছে দিয়েছেন।স্থানীয়রা ওই ডিলারের লাইসেন্স বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

তবে, কালোবাজারির অভিযোগ অস্বীকার করে সাইফুর রহমান শ্যামা বলেন, “দেশে এখন আর আওয়ামী লীগ নেই, আমরাও দল করি না। দুয়ারী বাজারে আমার ব্যবসা এখন ভাই পরিচালনা করে।” তানোরে প্রায় দুইশত বিঘা জমিতে আলু চাষের বর্গা নিয়েছেন দাবি করে তিনি জানান, জমির মালিকদের নামেই সরকারি নিয়ম মেনে সার তুলে রবিউলের গোডাউনে রাখা হয়েছে।

সার বিক্রির বিষয়ে বিসিআইসি ডিলার প্রণব সাহা নিজের দায় এড়িয়ে বলেন, “উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলামের দেওয়া তালিকা মোতাবেক কৃষকদের সার দেওয়া হচ্ছে। এখানে ডিলারের করণীয় কিছু নেই।”অভিযুক্ত উপসহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম সারের সুপারিশের কথা স্বীকার করে বলেন, “ব্যবসায়ী সাইফুর রহমান শ্যামা তানোরে দুই শতাধিক বিঘা জমিতে আলু চাষ করবেন। ঊর্ধ্বতন কর্মকর্তার সুপারিশ ও বিধি মোতাবেকই তাকে সার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।”

এ বিষয়ে তানোর উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ বলেন, “ঘটনাটি সম্পর্কে আমি অবগত নই। তবে সারের বিতরণে কোনো প্রকার অনিয়ম বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে অভিযুক্ত উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারি সফরে রাজশাহীতে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রী

সরকারি সফরে রাজশাহীতে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রী